ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ || ১১ চৈত্র ১৪৩২
Breaking:
পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন      তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে: মির্জা ফখরুল      স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার        জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক     
৩০৮

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৭ জন প্রতিমন্ত্রী

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১ মার্চ ২০২৪  


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় আরও ৭ জন নতুন প্রতিমন্ত্রী যুক্ত হচ্ছেন। শুক্রবার (১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। শুক্রবার সন্ধ্যায় তাঁদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।  

এতে বলা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি শুক্রবার সাতজনকে সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন।
মন্ত্রিসভায় মো. শহীদুজ্জামান সরকার, মো. আব্দুল ওয়াদুদ, মো. নজরুল ইসলাম চৌধুরী, বেগম রোকেয়া সুলতানা, বেগম শামসুন নাহার, বেগম ওয়াসিকা আয়শা খান ও বেগম নাহিদ ইজাহার খান স্থান পয়েছেন।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর ১১ জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থ বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। ওই দিন প্রধানমন্ত্রীসহ ৩৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন। 





মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত