ভোট দেয়া নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর : ডিএমপি কমিশনার
মুক্তআলো২৪.কম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ যাতে নিরাপদে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
আজ সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীর কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভা করার উদ্দেশ্য হলো কাউন্সিলররা নির্বাচিত জনপ্রতিনিধি। তারা জনগণের সেবায় নিয়োজিত থাকেন। আইন-শৃঙ্খলা বাহিনী তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশ মানুষের আইনগত সেবা দিয়ে থাকে। কাউন্সিলরদের নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত কী ধরনের সমস্যা রয়েছে সে সকল সমস্যার কথা শুনেছি এবং তা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেছি। তিনি বলেন, সাম্প্রতিক সময়ের কিছু রাজনৈতিক দলের নাশকতা ও অগ্নি-সন্ত্রাস পুলিশের সাথে তারাও জনগণকে সাথে নিয়ে কীভাবে প্রতিরোধ করতে পারে এ নিয়ে আলোচনা হয়েছে।
ডিএমপি কমিশনার আরো বলেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন যে দায়িত্ব দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী তা যথাযথভাবে পালন করছে। মানুষ যাতে নিরাপদে ভোট কেন্দ্রে আসতে ও ভোট দিতে পারে তা নিশ্চিত করতে আমরা সকলে বদ্ধপরিকর।
তিনি বলেন, ভোট দেয়া গণতান্ত্রিক অধিকার, কিন্তু ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়। তাই যারা ভোট ঠেকাতে আসবে তাদের সেই অপতৎপরতা প্রতিহত করাও প্রতিটি নাগরিক, জনপ্রতিনিধি ও পুলিশ বাহিনীর সাংবিধানিক দায়িত্ব।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































