ঢাকা, ২৪ মার্চ, ২০২৬ || ১০ চৈত্র ১৪৩২
Breaking:
পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন      তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে: মির্জা ফখরুল      স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী        ইরানের জ্বালানি স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রে হামলা ৫ দিনের জন্য স্থগিত: ট্রাম্প     
২৩৭

ভারি বৃষ্টিপাতে নগরবাসীর দুর্ভোগ এড়াতে জরুরি নির্দেশনা ডিএনসিসি

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৭ মে ২০২৪  

ভারি বৃষ্টিপাতে নগরবাসীর দুর্ভোগ এড়াতে জরুরি নির্দেশনা ডিএনসিসি মেয়রের

ভারি বৃষ্টিপাতে নগরবাসীর দুর্ভোগ এড়াতে জরুরি নির্দেশনা ডিএনসিসি মেয়রের


ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড় ও ভারি বৃষ্টিপাতে নগরবাসীর দুর্ভোগ যেন না হয় সেজন্য জরুরি নির্দেশনা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ।

মেয়র রোববার গুলশান নগর ভবনে এক জরুরি সভায় এই নির্দেশনা প্রদান করেন।
আতিকুল ইসলাম সকল কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডে সরেজমিনে থেকে তদারকি করারও আহ্বান জানান।   
তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। প্রকৌশল বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ করবে বলেও তিনি জানান।  
দ্রুত পানি নিষ্কাশনে কুইক রেসপন্স টিম প্রস্তুত রয়েছে এ কথা উল্লেখ করে তিনি ঝড়ে কোথাও কোনো গাছ পড়ে রাস্তা ব্লক হলে দ্রুত সময়ের মধ্যে অপসারণসহ নগরবাসীর সব ধরনের সহযোগিতা করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন। 
তিনি জরুরি প্রয়োজনে নগরবাসীকে ডিএনসিসির হটলাইন নাম্বারে (১৬১০৬) ফোন করার আহ্বান জানিয়েছেন।






মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত