ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে আম পাঠালেন
মুক্তআলো২৪.কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের ঐতিহ্যের ধারাবাহিকতায় উপহার হিসেবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আম পাঠিয়েছেন।
এছাড়া তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী এবং অন্যান্য ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের জন্যও আম পাঠান।
বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুভেচ্ছাস্বরূপ, বাংলাদেশের প্রধানমন্ত্রী অতীতে ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের আম উপহার দিয়েছেন।
এ বছর, উপহারের ঝুড়িতে ‘হিমসাগর এবং লেংড়া’র মতো জনপ্রিয় জাতের আম আছে- যা বাংলাদেশের আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহী অঞ্চল থেকে সরাসরি সংগ্রহ করা হয়।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের অফিসে এ উপহার পৌঁছে দেয়।
গত বছর (২০২২) বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ বন্ধুত্ব ও শুভেচ্ছাস্বরূপ- ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য উপহার হিসাবে ১ হাজার কেজি ‘আ¤্রপালি’ আম এবং ২০২১ সালে তাদের জন্য ২ হাজার কেজি ‘হারিভাঙ্গা’ আম পাঠিয়েছিলেন।
গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় সকল মুখ্যমন্ত্রীকে এই মৌসুমী সুস্বাদু ফল আম পাঠিয়েছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































