বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে
মুক্তআলো২৪.কম
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ।
আজ বঙ্গভবনে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদিন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।
সমিতির চেয়ারম্যান শেখ কবির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ ও পরিচালনার গুণগত মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান।
দেশব্যাপী শিক্ষা বিস্তারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপ্রধান বলেন, উচ্চশিক্ষা বিস্তারে এর গুণগতমান নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের আচার্য সাহাবুদ্দিন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ।
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেন আন্তর্জাতিক মানে উন্নীত হতে পারে সেই লক্ষ্যে ট্রাস্টি বোর্ডসহ উদ্যোক্তাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো: ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল এস.এম সালাহউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন।
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































