ঢাকা, ২৭ মার্চ, ২০২৬ || ১৩ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     
৩০৮

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন খাতে কাজ করার সুযোগ রয়েছে :

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩  

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন খাতে কাজ করার সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন খাতে কাজ করার সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন খাত, বিশেষত কৃষিতে কাজ করার সুযোগ রয়েছে। 

পাকিস্তানের বিদায়ী হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবণে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন।
 তিনি বলেন, ‘এখন নতুন প্রজন্মের যুগ, তাই দুই দেশের মধ্যে  যোগাযোগ হতে পারে।’
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এ লক্ষ্যে কৃষি খাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘উৎপাদন বাড়াতে কৃষি গবেষণায় প্রচেষ্টা চালানো হচ্ছে। এক্ষেত্রে কৃষি গবেষণা অত্যন্ত ইতিবাচক ফলাফল দেয়।’ প্রধানমন্ত্রী আরও বলেন, কৃষি গবেষণার ক্ষেত্রে দুই দেশের কৃষি গবেষণা কেন্দ্রের মধ্যে পারস্পারিক সহযোগিতা হতে পারে।
শেখ হাসিনা বাংলাদেশে সফল মেয়াদের জন্য পাকিস্তান হাইকমিশনারকে ধন্যবাদ জানান।
বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অসাধারণ সাফল্যের উচ্ছসিত প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশে উন্নয়ন দৃশ্যমান।’
তিনি বলেন, বাংলাদেশের মানুষ খুবই উদ্যেগী এবং পাকিস্তানের মানুষেরও এ ব্যাপারে যথেষ্ট সুনাম আছে। 
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরো জানান, আলোচনায় ক্রিকেট ইস্যুও স্থান পেয়েছে। 
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও পররাষ্ট্রমন্ত্রনালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন।







মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত