নারীদের সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিত করতে বিনিয়োগ করতে হবে :
মুক্তআলো২৪.কম
নারীদের সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিত করতে বিনিয়োগ করতে হবে : স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘদিনের। নারীরা তাদের দক্ষতা, যোগ্যতা ও কর্মের মাধ্যমে নিজেদের প্রমাণ করেছে। নারীদের সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিত করতে বিনিয়োগ করতে হবে।
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিশেষ সংকলন 'কন্ঠস্বর' এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ’র সভাপতিত্বে এবং নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহি উদ্দিন।
এতে সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু, মাহমুদা চৌধুরী, শাহনাজ বেগম ও সুমি খান বক্তব্য রাখেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, নারীরা আজ মহাশূণ্যে যাচ্ছে, হিমালয় জয় করছে, কিন্তু তারপরও নারীদের সংগ্রাম থেমে নেই। তিনি বলেন, নারীরা ঘরে-বাইরে সংগ্রাম মোকাবেলা করে এগিয়ে চলছে।
স্পিকার বলেন, বাংলাদেশে সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত হয়েছে। সাধারণ ঘরের মেয়েরাও আজ উচ্চতর শিক্ষায় শিক্ষিত। প্রায় এক কোটি নারী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, শেখ হাসিনা গত ১৫ বছরে নারীদের অগ্রগতিতে বিপ্লব ঘটিয়েছেন। তৃণমূল পর্যায়ের নারীরাও আজ সাবলম্বী এবং নারী উদ্যোক্তাদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণ প্রদান করলে এবং তাদের পণ্য দেশীয় ও বিদেশী বাজারে সরবরাহের ব্যবস্থা নিলে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
স্পিকার বলেন, বাংলাদেশের বাজেট লিঙ্গ সংবেদনশীল বাজেট। প্রতিটি মন্ত্রণালয়ে মহিলাদের জন্য বাজেট বরাদ্দ রয়েছে। তিনি বলেন, লিঙ্গ বৈষম্যের কারণে নারী যেন পিছিয়ে না যায় সে বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। এসময় ডেইলী অবজারভারের বিশেষ প্রতিনিধি শাহনাজ বেগম এবং ডিআরইউ’র সাবেক সহসভাপতি মাহমুদা চৌধুরীকে বিশিষ্ট নারী সাংবাদিক হিসেবে সম্মাননা জানানো হয়।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































