তেজগাঁওয়ে ট্রেনে আগুন: নাশকতা ও হত্যার ঘটনায় মামলা
মুক্তআলো২৪.কম
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে কমলাপুর রেলওয়ে থানায় রেলওয়ের ট্রেন পরিচালক খালেদ মোশাররফ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
রেলওয়ে পুলিশ ঢাকা জেলার এসপি আনোয়ার হোসেন বাসস’কে এ তথ্য জানান।
তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইন ও চারজনকে হত্যায় পৃথক অভিযোগ আনা হয়েছে। মামলা নং ৭। এ মামলায় আসামি অজ্ঞাত।
এ ব্যাপারে কমলাপুর রেলওয়ে থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বাসস’কে বলেন, মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও নাশকতাসহ হত্যায় দ-বিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসহ ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয় । তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিয়া আক্তার পপি, তার শিশু সন্তান ইয়াসিন ও নেত্রকোনার আবদুর রশিদ ঢালী।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































