তুরস্কের প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অভিনন্দন
মুক্তআলো২৪.কম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নির্বাচনে জয়লাভ করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, তুর্কি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে আপনার পুনঃনির্বাচনের কথা জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনার ঐতিহাসিক বিজয়ে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।"
বাংলাদেশের রাষ্ট্রপতি বলেন, "তুর্কি প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে আপনার পুনঃনির্বাচন আপনার বলিষ্ট নেতৃত্বের প্রতি তুরস্কের জনগণের আস্থা ও বিশ্বাসের সাক্ষ্য বহন করছে।"
রিসেপ তাইয়েপ এরদোগানের নিরন্তর প্রচেষ্টায় ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে তুর্কিকে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির গর্বিত জাতি হয়ে ওঠার দিকে নিয়ে যাবে বলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বিশ্বাস করেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তুরস্কের প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করেন।
গত রোববার তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগান বিরোধীদলীয় নেতা কামাল কিলিচদারোগ্লুকে হারিয়ে জয়ী হয়েছেন।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































