ড. ওয়াজেদ মিয়ার আদর্শ ও দর্শন বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্মের জন্য
মুক্তআলো২৪.কম
ড. ওয়াজেদ মিয়ার আদর্শ ও দর্শন বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় : স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ড. ওয়াজেদ মিয়ার আদর্শ ও দর্শন বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়।
তিনি বলেন, 'বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ড. ওয়াজেদ মিয়া তরুণ প্রজন্মের নিকট একজন অনুসরণীয় ব্যক্তিত্ব। তরুণ প্রজন্ম ওয়াজেদ মিয়ার আত্মজীবনীসহ লিখিত গ্রন্থগুলো পড়লে বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে।'
স্পিকার আজ নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ এর পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় থেকেই ড. ওয়াজেদ মিয়া ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত হন। স্বাধীনতা সংগ্রামসহ পরবর্তী সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, ড. ওয়াজেদ মিয়ার মত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক পরমাণু বিজ্ঞানীকে পেয়ে পীরগঞ্জবাসী গর্বিত।
তিনি বলেন, রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। ড. ওয়াজেদের নামে রংপুরে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে তরুণ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক হতে হবে।
এর আগে তিনি পীরগঞ্জ উপজেলা পরিষদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেন।
পরবর্তীতে তিনি পীরগঞ্জ উপজেলার ৫নং মদনখালী ইউনিয়নের খালাশপীর দারুলহুদা মাদ্রাসা প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে তিনি বলেন, পীরগঞ্জের জনগণ তাঁর উপর আস্থা রেখে ভোট দিয়েছেন বলেই তিনি এ অঞ্চলের জনগণের সেবা করার সুযোগ পেয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত পাঁচ বছরের মত আগামী দিনগুলোতেও উন্নয়ন কর্মকা- চলমান থাকবে।
তিনি ৫ নং মদনখালী ইউনিয়ন, ৬ নং টুকুরিয়া ইউনিয়ন এবং ৮ নং রায়পুর ইউনিয়নের শীতার্তদের মাঝে ৯০০ কম্বল বিতরণ করেন।
রংপুর জেলার জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, রংপুরের পুলিশ সুপার মো: ফেরদৌস আলী চৌধুরী, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসান, ৫নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, ৫নং ইউনিয়নের চেয়ারম্যান নুর মো: মঞ্জু, উপজেলা প্রশাসনের সদস্যবৃন্দ, স্থানীয় ও জেলা পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































