চিকিৎসাধীন সাহাবুদ্দিনকে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট এরফুলের শুভেচ্ছা
মুক্তআলো২৪.কম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের অধীনে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট থারম্যান শানমুগারাতনাম।
তিনি শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে ফুল ও ফলের ঝুড়ি পাঠিয়েছেন।রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক পত্রে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট তাঁর আশু আরোগ্য কামনা করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতি হোটেলে বসেই এখন দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করছেন।
তিনি আরো জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এখন হাঁটাচলা ও স্বাভাবিক কাজকর্ম করছেন।
সার্বিক অবস্থা পর্যালোচনা করতে আগামী ৩০ অক্টোবর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড বসবে।
সার্বিক পর্যালোচনা শেষে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপ্রধান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন।
গত ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোস এর তত্ত্বাবধানে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।
সার্জারির পর একদিন তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় রাখা হয়। পরে কেবিনে দেয়া হয়।
গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।
রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা এবং সংশ্লিষ্ট সচিবগণ সাথে রয়েছেন।বাসস
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































