ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ || ১৩ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     
৫৬৩

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩  


গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন। এরমধ্যে রাজধানীতে ৭ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ৫ জন রয়েছে।

আর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী  ভর্তি হয়েছেন ২ হাজার ৯৫৯ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ১ হাজার ৯৭ জন এবং ঢাকা মহানগরীর  বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৬২ জন রয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯ হাজার ৭৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। 
ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৪৬০ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৫ হাজার ৩৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ৭৮ হাজার ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ৯১১ জন এবং ঢাকার বাইরে ৩৮ হাজার ১১৭ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত  ৩৬৪ জন মারা গেছেন। 
অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৭ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ঢাকায় ৩৫ হাজার ১৬৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৭০৬ জন। 
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৫৮৪ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৫১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৩ জন।






মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত