ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ || ১৪ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     
৫১১

কলা গাছের তন্তু থেকে তৈরি শাড়ি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলা গাছের তন্তু (আঁশ) থেকে তৈরি ‘কলাবতী শাড়ি’ ও হস্তশিল্প গ্রহণ করেছেন।বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে তাঁর কাছে কলা গাছের ফাইবার (তন্তু) থেকে তৈরি তিনটি শাড়ি ও দুটি গহনার বাক্স হস্তান্তর করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো, মৌলভীবাজার জেলার তাঁত ডিজাইনার রাধাবতী দেবী কলাগাছের তন্তু (আঁশ) থেকে এই মণিপুরী ডিজাইনের শাড়ি তৈরি করেছেন। অন্যদিকে অঞ্জলি দেবী ও দত্ত সিং প্রধানমন্ত্রীকে উপহার দেয়া তিনটি শাড়ি তৈরি করেছেন।

এছাড়া পাহাড়ি এলাকায় আবাসিক আশ্রয়কেন্দ্রের বিশেষ ‘মাচাং হাউজ’-এর মডেল, জেলা ব্র্যান্ড ক্যালেন্ডার ও ব্র্যান্ড বুকও প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক।







মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত