উন্নয়ন প্রকল্প নির্বাচনে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন :
মুক্তআলো২৪.কম
উন্নয়ন প্রকল্প নির্বাচনে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দেশের উন্নয়ন প্রকল্প নির্বাচনে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রপতি আজ দুপুরে বঙ্গভবনে পাবনা জেলার উন্নয়নে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প উপস্থাপনা প্রত্যক্ষ করার সময় এ নির্দেশনা দেন।
পাবনার সড়ক যোগাযোগ, পানি উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ ভৌত কাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তাদের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্প প্রস্তাবনা তুলে ধরেন।
সকল প্রকল্প একইসঙ্গে বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্থানীয় প্রয়োজনীয়তা ও জনস্বার্থের কথা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে স্বল্প মেয়াদী প্রকল্পগুলো এখনই বাস্তবায়ন করার নির্দেশ দেন।
রাষ্ট্রপ্রধান অন্যান্য মধ্য ও দীর্ঘমেয়াদি প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাজের গুণগত মান ও নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করারও তাগিদ দেন তিনি।
পাবনা সদরের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































