ঢাকা, ২৪ মার্চ, ২০২৬ || ১০ চৈত্র ১৪৩২
Breaking:
পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন      তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে: মির্জা ফখরুল      স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী        ইরানের জ্বালানি স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রে হামলা ৫ দিনের জন্য স্থগিত: ট্রাম্প     
৩০৬

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শোক

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২০ মে ২০২৪  

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শোক

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শোক


রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ইরানের প্রেসিডেন্ট ড. সাইয়েদ ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার এর কাছে পাঠানো শোক বার্তায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য সফরসঙ্গীদের মৃত্যুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন। 

রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন সংকটে প্রেসিডেন্ট রাইসির দূরদর্শী পদক্ষেপ ও তাঁর সাহস আমাদের জন্য অনুপ্রেরণার মডেল হয়ে থাকবে। 
তিনি আরো বলেন, প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরান একজন জ্ঞানী ও বিজ্ঞ নেতাকে হারালো। 
রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও ইরানের ভাতৃপ্রতিম জনগণের প্রতি সমবেদনা জানান।







মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত