আসিফসহ শহিদদের অবদান ভোলা যাবে না: যুব ও ক্রীড়া উপদেষ্টা
মুক্তআলো২৪.কম
আসিফসহ শহিদদের অবদান ভোলা যাবে না: যুব ও ক্রীড়া উপদেষ্টা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ঢাকার নর্দান ইউনিভার্সিটির মেধাবী ছাত্র সাতক্ষীরার শহিদ আসিফের কবর জিয়ারত করেছেন অন্তবর্তীকালিন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইঁয়া।
শনিবার সকালে দেবহাটা উপজেলার আস্কারপুরস্থ শহিদ আসিফের বাড়িতে যান উপদেষ্টা। এ সময় তার পিতাসহ পরিবারের প্রতি সমবেদনা জানান ও তাদের খোঁজ-খবর নেন। পরে তিনি শহিদ আসিফের কবর জিয়ারত করেন।
এর আগে, তিনি উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ আসিফ মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা নির্ধারণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীনতা। এ আন্দোলনে দেবহাটার আস্কারপুর গ্রামের শহিদ আসিফসহ যারা শহিদ হয়েছেন তাদের অবদানের কথা ভুলে গেলে চলবে না। তাদেরকে আমাদের প্রেরণা হিসাবে ধারণ করতে হবে। আমাদের যারা জাতীয় বীর এবং যারা শহিদ হয়েছেন, তাদের নামে স্টেডিয়ামের নামকরণ করা হবে।
তিনি আরো বলেন, সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। এ জেলাকে নিয়ে আগে যে কথা শোনা যেত, এসে দেখি তা নয়। এখানে মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রতির কোন ঘাটতি নেই। এ জেলার মানুষ অনেক শান্তি প্রিয়। আগে সাতক্ষীরাকে ভিন্নভাবে দেখা হলেও, এখন আর সেটি আর থাকবে না। সাতক্ষীরার মাটি ও মানুষ দীর্ঘদিন স্বৈরাচার সরকারের কারণে বৈষম্যের শিকার হয়েছে। এখন সময় এসেছে, এই জনপদকে এগিয়ে নেওয়ার।
অনুষ্ঠিত মতবিনিয়ম সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীনের পরিচালনায় বক্তব্য দেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (উপ-সচিব) আবুল হাসান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ছাত্র আন্দোলনের সদস্য আবিদ হাসান তানভিরসহ অন্যান্যরা। শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত শেষে তিনি শ্যামনগর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































