আশুলিয়ায় বাসে আগুন : ঢাকা জেলা যুবদলের যুগ্ম সম্পাদকসহ গ্রেফতার ৬
মুক্তআলো২৪.কম
ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচী চলাকালীন ঢাকা-আরিচাগামী মহাসড়কের উপর গাড়ী ভাংচুর, ককটেল বিস্ফোরণ এবং বিকাশ বাসে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলতার অভিযোগে করা মামলায় ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামসহ ছয়জনকে গ্রেফতার করেছেন পুলিশ।
গ্রেফতারকৃত অপর আসামিরা হলেন- ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান (৪৭), ধামরাই পৌর ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস (২২), ঢাকা জেলা বিএনপির সদস্য মো. মুমিনুল ইসলাম (৪৫) ও সাভার থানা যুবদলের সদস্য মো. সুজন (৩৪)।
আজ মঙ্গলবার ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ সুপার আসাদুজ্জামান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘গত ২৯ জুলাই ঢাকা-আরিচাগামী মহাসড়কের উপর জনসাধারনের বিভিন্ন গাড়ী ভাংচুর করে, ককটেল ফুটিয়ে ও বাসে আগুন জালিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বিকাশ বাসের চালক মো. আনোয়ার হোসেন (৪২) বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করেন।’
তিনি জানান, ‘মামলা পরবর্তী সময়ে দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ এন্ড ট্রাফিক উত্তর) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলার ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবীব খানকে নির্দেশ প্রদান করি। তাদের সরাসরি তত্ত্বাবধান ও নেতৃত্বে আশুলিয়া থানা ও জেলা গোয়েন্দা শাখা (উত্তর), ঢাকা এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল অভিযানে নামে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তির সহয়তা ও গুপ্তচর নিয়োগের মাধ্যমে মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাই, থানা এবং ঢাকা মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































