ঢাকা, ২৩ মার্চ, ২০২৬ || ৯ চৈত্র ১৪৩২
Breaking:
পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন      তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে: মির্জা ফখরুল      স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী        ইরানের জ্বালানি স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রে হামলা ৫ দিনের জন্য স্থগিত: ট্রাম্প     
৩১৩

ইন্ডিয়া টুডে এনই’র ক্ষমা প্রার্থনা

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪  

প্রধানমন্ত্রীকে নিয়ে ভুল প্রতিবেদন প্রকাশ করার জন্য ইন্ডিয়া টুডে এনই’র ক্ষমা প্রার্থনা

প্রধানমন্ত্রীকে নিয়ে ভুল প্রতিবেদন প্রকাশ করার জন্য ইন্ডিয়া টুডে এনই’র ক্ষমা প্রার্থনা

ভারতের উত্তর-পূর্ব প্রদেশ থেকে প্রকাশিত সংবাদ আউটলেট ইন্ডিয়া টুডে এনই ঢাকায় সহিংস সংঘর্ষের কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানযোগে সরিয়ে নেওয়ার দাবি করে প্রকাশিত একটি প্রতিবেদনের জন্য ক্ষমা চেয়েছে।

নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন এই প্রতিবেদনের প্রতিবাদ করার পরে আউটলেটটির ওয়েবসাইটে লেখা হয়েছে: ‘ইন্ডিয়া টুডে এনই এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং এটি আমাদের প্রতিবেশী দেশে কোনো ধরনের বিভ্রান্তি বা উত্তেজনা সৃষ্টি করে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করছে।’ এতে আরও বলা হয়, ‘একটি মর্যাদাপূর্ণ সংবাদ প্রকাশনা হিসেবে আমরা তথ্যনির্ভর ও নৈতিক উভয় সাংবাদিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’
ভারতে বাংলাদেশ হাইকমিশন ২১শে জুলাই ইন্ডিয়া টুডে এনই-এ প্রকাশিত একটি প্রতিবেদনের যথার্থতাকে নাকচ করে, যার শিরোনাম ছিল ‘সহিংস সংঘর্ষের কারণে ভারতীয় শিক্ষার্থীরা ঢাকা ছাড়ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানে করে সরিয়ে নেওয়া হয়েছে।’ সংবাদটি ইন্ডিয়া টুডে এনই’র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শেয়ার করা হয়।
হাইকমিশন বলেছে, যে কোনো দেশের এমন সংকটময় মুহূর্তে গুজবের ওপর ভিত্তি করে এ ধরনের ভুল তথ্য ও প্রতিবেদন জনগণকে বিভ্রান্ত করতে পারে, এমনকি সংকটে ইন্ধন যোগাতে এবং পরিস্থিতিকে আরও বিশৃঙ্খল করে তুলতে পারে। 
এছাড়া সংবেদনশীলতা অনুধাবন না করে, এই ধরনের প্রতিবেদন কেবল জনগণ ও সমাজকে ব্যাপক নেতিবাচকভাবে প্রভাবিতই করে না, বরং যে কোনো সংবাদ আউটলেটের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করে।বাসস

 
 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত