সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে পুনর্ব্যক্ত করে বলেছেন, ‘অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কোন সুযোগ নেই। তাহলে তারা কেন সাংবিধানিক সংকট সৃষ্টির চেষ্টা করছে?’
০৬:৪৫ পিএম, ২১ জুন ২০২৩ বুধবার
বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বেই সব বাধা পেরিয়ে এগিয়ে যাবেঅদম্য বাংলাদেশ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বেই সব প্রতিবন্ধকতা জয় করে বিস্ময়কর উন্নতির পথে বাংলাদেশের অদম্য গতিতে এগিয়ে চলা অব্যাহত থাকবে।
০১:০২ এএম, ২১ জুন ২০২৩ বুধবার
প্রকল্প অর্থায়নে বিদেশী তহবিল বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের অর্থায়ন নিশ্চিত করতে দেশীয় উৎসের তহবিলের পাশাপাশি বৈদেশিক তহবিল সংগ্রহের উপর গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছেন।
০৯:০৭ পিএম, ২০ জুন ২০২৩ মঙ্গলবার
‘আমরা সঠিক পথে রয়েছি’ : ব্লিঙ্কেনের বেইজিং সফরের পর বাইডেন
‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেনের বেইজিং সফরের পর সোমবার ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, ‘আমরা সঠিক পথে রয়েছি।’ এই সফরকালে ব্লিঙ্কেন চীনের শীর্ষ নেতৃত্বের সাথে সাক্ষাত করেন। খবর এএফপি’র।
০৭:২৭ পিএম, ২০ জুন ২০২৩ মঙ্গলবার
অর্থনীতির চাকা সচল রাখতে হাইড্রোগ্রাফির অবদান তাৎপর্যপূর্ণ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হাইড্রোগ্রাফির তাৎপর্যপূর্ণ অবদান রয়েছে। সুনীল অর্থনীতিকে আরো বেগবান করার লক্ষ্যে হাইড্রোগ্রাফি পেশার সঙ্গে যুক্ত সবাইকে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বানও জানান। প্রধানমন্ত্রী আগামীকাল ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৩’ উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে এসব কথা বলেন।
০৭:২১ পিএম, ২০ জুন ২০২৩ মঙ্গলবার
চীন ও যুক্তরাষ্ট্রের নজর স্থিতিশীলতার দিকে,সম্পর্ক ঝুঁকিপূর্ণ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেনের চীন সফরকালে দু’ দেশ উত্তেজনামূলক সম্পর্ককে স্থিতিশীল করার দিকে নজর দিলেও মূল সমস্যাগুলো অমিমাংসীতই রয়ে গেছে।
০৬:৪৫ পিএম, ২০ জুন ২০২৩ মঙ্গলবার
নির্বাচন হবে সংবিধান অনুযায়ী : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের সংবিধান অনুযায়ী, কোন বর্হিশক্তির পরামর্শে নয়। তিনি বলেন, বিএনপির কাছে সুষ্ঠু নির্বাচন মানে হচ্ছে আওয়ামী লীগ পরাজিত হলে নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনে হেরে আওয়ামী লীগকে প্রমাণ দিতে হবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। যত সংশয় থাকুক না কেন, এদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। কারো কথায়, দেখানো রূপরেখা ও অন্য কোনো শক্তি নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না। নির্বাচন হবে সংবিধান ও সময় অনুযায়ী। ওবায়দুল কাদের আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর স্বামীবাগে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে ইসকন স্বামীবাগ আশ্রমে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।
০৬:৩৮ পিএম, ২০ জুন ২০২৩ মঙ্গলবার
বাংলাদেশের বিভিন্ন খাতে ভিয়েতনামকে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে ভিয়েতনামের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশে নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন মান চুয়ং আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
০৬:৩৩ পিএম, ২০ জুন ২০২৩ মঙ্গলবার
২৯ জুন পবিত্র ঈদুল আজহা
আগামী ২৯ জুন বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা পালিত হবে। বাংলাদেশের আকাশে আজ ১৪৪৪ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামীকাল ২০জুন মঙ্গলবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা করা হবে।
০৯:৫৮ পিএম, ১৯ জুন ২০২৩ সোমবার
ঈদ-উল-আযহার ছুটি বাড়ল ১ দিন : মন্ত্রিপরিষদ সচিব
পবিত্র ঈদ-উল-আযহার ছুটি একদিন বাড়িয়ে চারদিন করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য ২৭ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। আর ২৮ থেকে ৩০ জুন পূর্ব নির্ধারিত সরকারী ছুটি। তবে ১ জুলাই শনিবার ছুটি থাকায় এ বছর ঈদ-উল-আযহায় সরকারী ছুটি থাকবে ৫ দিন।
০৮:১১ পিএম, ১৯ জুন ২০২৩ সোমবার
ভালো ঘটনা ও সাফল্যের সংবাদ এড়িয়ে যাওয়া বুদ্ধিবৃত্তিক অন্যায় :
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'রাষ্ট্র ও সমাজের ভালো ঘটনা ও সাফল্যের সংবাদ এড়িয়ে যাওয়া বুদ্ধিবৃত্তিক অন্যায়।
০৮:০৬ পিএম, ১৯ জুন ২০২৩ সোমবার
দেশের শান্তিরক্ষী বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি অপপ্রচার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে দেশে সুনামের সঙ্গে শান্তিরক্ষায় নিয়োজিত দেশের শান্তিরক্ষী বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। আর এ কাজে তারা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে (টিআইবি) ব্যবহার করছে।
০৭:৪৮ পিএম, ১৯ জুন ২০২৩ সোমবার
সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির পাশাপাশি রাজনৈতিক দল ও প্রার্থীদের
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল ও প্রার্থীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
০৭:০৯ পিএম, ১৯ জুন ২০২৩ সোমবার
বুধবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সাম্প্রতিক সুইজারল্যান্ড সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে সংবাদ সম্মেলনে ভাষণ দেবেন।
০৭:০০ পিএম, ১৯ জুন ২০২৩ সোমবার
আগামীকাল এলএনজি আমদানি বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবে
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির লক্ষ্যে আগামীকাল সন্ধ্যায় নগরীর একটি হোটেলে পেট্রোবাংলা এবং ওমানের ওকিউ ট্রেডিংয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে।
০১:০২ এএম, ১৯ জুন ২০২৩ সোমবার
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়িয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা
মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে বাজারে অর্থের জোগান আরও কমাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এর অংশ হিসেবে নীতি সুদহার আরও এক দফা বাড়ানো হয়েছে। কমানো হয়েছে বেসরকারি ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। ঋণ সুদহারের সীমা তুলে দিয়ে চলতি অর্থবছরের প্রথমার্ধের জন্য ‘সঙ্কোচনমুখী ও আঁটসাঁট’ মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
১২:৪৬ এএম, ১৯ জুন ২০২৩ সোমবার
ঈদুল আজহার তারিখ নির্ধারণে আগামীকাল চাঁদ দেখা কমিটির সভা
হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) এ সভা অনুষ্ঠিত হবে।
০৮:৩০ পিএম, ১৮ জুন ২০২৩ রোববার
প্রধানমন্ত্রীকে হুমকির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিএনপি প্রমাণ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সিরাজগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেওয়ার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিএনপি প্রমাণ করেছে এটা তাদেরই বক্তব্য।
০৭:১০ পিএম, ১৮ জুন ২০২৩ রোববার
মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন অক্টোবরে :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী অক্টোবরে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
০৬:৫৬ পিএম, ১৮ জুন ২০২৩ রোববার
বাংলাদেশ কখনো বাইরের হস্তক্ষেপের কাছে মাথা নত করবে না :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ কখনোই বাইরের কোনো হস্তক্ষেপের কাছে মাথা নত করবে না।
০৬:৫০ পিএম, ১৮ জুন ২০২৩ রোববার
তত্ত্বাবধায়কের দাবি মাঠে মারা গেছে, বাস্তবতা মেনে নির্বাচনে আসুন
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মাঠে মারা গেছে। তাই তিনি সেই বাস্তবতা মেনে নিয়ে বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন। তিনি আজ দুপুরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর শরৎকালীন সেমিস্টার শুরু উপলক্ষে সীতাকুন্ডের কুমিরা ক্যাম্পাস অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
০৮:০৩ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার
শতাব্দীর সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়লো টাইগাররা
সফরকারী আফগানিস্তানকে একমাত্র টেস্টে ৫৪৬ বিধ্বস্ত করে ক্রিকেটে এই শতাব্দীর সবচেয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
০৬:৫৬ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার
বিএনপি’র বিরুদ্ধে মার্কিন ভিসানীতি কী ব্যবস্থা নেয় তা দেখার বিষয়:
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন করতে দিবে না বলে যে ঘোষণা দিয়েছে, তাদের এমন ঘোষণার পরও মার্কিন ভিসানীতি কী করে সেটাই এখন দেখার বিষয়।
০৬:৩৯ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার
জেনেভা থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ ও ১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগদান শেষে আজ সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফিরেছেন।
০৬:৩২ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার




















































































