ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ || ১৩ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     

প্রধানমন্ত্রী রংপুরে ২৭ উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৫ প্রকল্পের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ আগস্ট রংপুর সফরকালে জেলায় ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় ১২৪০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং রংপুর সিটি করপোরেশনের অধীনে প্রকল্পগুলো বাস্তবায়িত হবে।

০৯:১৮ পিএম, ৩১ জুলাই ২০২৩ সোমবার

আন্দোলন দেখে ভয় পাবেন না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করে বলেছেন, দেশবাসীর ভাগ্য নিয়ে কাউকে ছিনি-মিনি খেলতে দেয়া হবে না, আন্দোলন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

০৯:১১ পিএম, ৩১ জুলাই ২০২৩ সোমবার

বিএনপির অপরাজনীতি ঠেকাতে নির্বাচন পর্যন্ত মাঠে থাকব : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির অপরাজনীতি ঠেকাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে। 

০৭:১৪ পিএম, ৩০ জুলাই ২০২৩ রোববার

ইসি অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণা করবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অক্টোবরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ডিসেম্বরের শেষে অথবা আগামী বছর জানুয়ারির শুরুতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

০৭:০৮ পিএম, ৩০ জুলাই ২০২৩ রোববার

আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সমাজে ইসলামের সত্যিকারের বার্তা পৌঁছানোর সরকারি পদক্ষেপের অংশ হিসেবে সারা দেশে আরও ৫০টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন।

০৭:০২ পিএম, ৩০ জুলাই ২০২৩ রোববার

আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তির বিষয়ে সতর্ক থাকার আহ্বান :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের নামে দেশে ২০১৩-১৪ সালের মতো আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি যাতে কেউ করতে না পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

০৬:৫৩ পিএম, ৩০ জুলাই ২০২৩ রোববার

ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে ও নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ সারাদেশে পবিত্র আশুরা পালিত হচ্ছে।
কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার এই দিনটি ধর্মীয়ভাবে বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের মহিমা হিসেবে এ দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ এক পবিত্রতম দিবস। এজন্যই যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সারা দুনিয়ার মুসলমানরা এ দিনটি পালন করে থাকে। বাংলাদেশেও আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পবিত্র আশুরা পালিত হয় ।

০৭:০৪ পিএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আগামীকাল সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আগামীকাল রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ। দলের সব সহযোগী সংগঠনও একই কর্মসূচি পালন করবে।

০৬:৫১ পিএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার

জাপান-দক্ষিণ কোরিয়াকে নিয়ে শীর্ষ সম্মেলন করবেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে আগামী ১৮ আগস্ট ওয়াশিংটনের বাইরে  একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করবেন। শুক্রবার হোয়াইট হাইস একথা জানায়।

০৬:২৩ পিএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার

প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে যান সচিব-২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর সহকারি একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে দেখতে যান। 

০৬:১৪ পিএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার

তরুণ প্রজন্মই হবে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের মূল শক্তি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের তরুণ প্রজন্মই হবে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের মূল শক্তি।শেখ হাসিনা আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথমবারের মতো দুই দিনব্যাপী বাংলাদেশ স্টার্টআপ সামিট-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মই হবে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের প্রতিটি ক্ষেত্রে সবচেয়ে দক্ষ জনশক্তি।’

০৬:০৫ পিএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার

আওয়ামী লীগ সরকারের সার্বিক উন্নয়ন জনগণের কাছে তুলে ধরুন :

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গত সাড়ে ১৪ বছরের সার্বিক উন্নয়ন জনগণের সামনে তুলে ধরতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

০৬:৪৪ পিএম, ২৮ জুলাই ২০২৩ শুক্রবার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ : পাসের হার ৮০.৩৯ শতাংশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। 

০৬:৩৫ পিএম, ২৮ জুলাই ২০২৩ শুক্রবার

পাবনায় সংখ্যালঘু পরিবারের ও পাউবো`র জায়গা দখল করে ভবন নির্মাণ

পাবনা প্রতিনিধিঃ পাবনা ফরিদপুরে ক্ষিতিশ চন্দ্র শীল নামে এক সংখ্যালঘু পরিবারের ২৫ শতক জমি জাল রেজিস্টিারি দলিল মূলে জায়গা জবর দখল করে পাকা ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে। উপজেলার ডেমড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার মৃত আবুল কাশেমের ছেলে বেলায়েত হোসেনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে ওই জমির সাথে পানিউন্নয়ন বোর্ডের যে জায়গা রয়েছে সেটুকুও জোর করে দখল করে তিনি পাকা ভবন নির্মাণ করছেন।

০৫:৪৭ পিএম, ২৮ জুলাই ২০২৩ শুক্রবার

বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা রয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিচার বিভাগের সার্বিক উন্নয়নে তাঁর সরকারের গৃহীত উদ্যোগের ফলে ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে জনগণের বিশ্বাস ও আস্থা রয়েছে।
 

০৫:৩১ পিএম, ২৮ জুলাই ২০২৩ শুক্রবার

সন্তানদের প্রতি আরও বেশি মনোযোগ দিতে অভিভাবকদের প্রতি আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, শিশুদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তাদের মেধা অনুযায়ী দক্ষতা বিকাশে সহায়তা করতে পারে।
 

০৫:২২ পিএম, ২৮ জুলাই ২০২৩ শুক্রবার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার সম্মিলিত ফলাফলের পরিসংখ্যান গ্রহণ করে এই ফলাফল প্রকাশ করেন।

০৫:১৬ পিএম, ২৮ জুলাই ২০২৩ শুক্রবার

বাংলাদেশের রেলওয়ের উন্নয়নে ব্রিটিশ সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ রেলওয়ে খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান টনি ব্লেয়ার আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান।

১০:০৪ পিএম, ২৭ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

নারীদের প্রতিদিনের কাজের মূল্য নির্ধারণ করতে হবে : ডেপুটি স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু  বলেছেন, নারীরা জীবনভর পরিবারে শ্রম দেন অথচ তাঁদের শ্রমের কোন মূল্য নির্ধারণ করা হয় হয় না। নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। পরিবারে তাঁদের প্রতিটি কাজের মজুরি নির্ধারণ করতে হবে।

০৯:২৫ পিএম, ২৭ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ মাথাচাড়া

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে সাম্প্রদায়িক অপশক্তি যেমন মাথাচাড়া দেবে, জঙ্গিবাদও মাথাচাড়া দিয়ে উঠবে। আজ দুপুরে কলকাতা প্রেসক্লাবে 'সাংবাদিকদের মুখোমুখি' অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিকদের উন্মুক্ত প্রশ্নের জবাব দেন ভারত সফররত মন্ত্রী ।

০৯:০৮ পিএম, ২৭ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে দেশে আজ প্রযুক্তি-নির্ভর অর্থনীতি বিকাশ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে দেশে আজ প্রযুক্তি-নির্ভর অর্থনীতি বিকাশমান। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তথ্যপ্রযুক্তি খাতে লক্ষ লক্ষ তরুণের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। 
 

০৯:০২ পিএম, ২৭ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

২৯ জুলাই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র

কয়লাচালিত মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি আগামী ২৯ জুলাই পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এই ইউনিটের উৎপাদন ক্ষমতা ৬০০ মেগাওয়াট। কর্মকর্তারা আগামী ডিসেম্বর নাগাদ বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি চালুর আশা করছেন।

০৮:৫০ পিএম, ২৭ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩’ উপলক্ষে তাঁর সরকারি বাসভবন বঙ্গভবনের পদ্মপুকুরে আজ ৫২৯০ টি মাছের পোনা  অবমুক্ত করেছেন। তিনি আজ বিকেলে বঙ্গভবনের পদ্মপুকুরে (যেটাকে আগে সিংহ পুকুর বলা হতো) রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, মহাশোল, সুবর্ণ রুই, পাবদা, চিংড়ি ও গুলসার বিভিন্ন প্রজাতির ৪৩২ কেজি ওজনের পোনা অবমুক্ত করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে এ তথ্য জানান।

০৮:৪৩ পিএম, ২৭ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ জুলাই) দিবাগত রাত ১ টা ৫০ মিনিটে ঢাকায় এসে পৌঁছান। হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে মন্ত্রিপরিষদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান

০৩:৩১ এএম, ২৭ জুলাই ২০২৩ বৃহস্পতিবার