মুম্বাইয়ে আইসিটি প্রতিমন্ত্রী ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি
মুম্বাইয়ে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার প্রধান কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নর টি রবি শঙ্করের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
০৮:০২ পিএম, ১৮ আগস্ট ২০২৩ শুক্রবার
দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে ইরান ও রাশিয়ার প্রেসিডেন্ট আলোচনা
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার রুশ সমকক্ষ ভøাদিমির পুতিন বৃহস্পতিবার টেলিফোনে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।
০৭:৪৯ পিএম, ১৮ আগস্ট ২০২৩ শুক্রবার
দাবানলের সতর্কতা নিয়ে সমালোচনার পর মাউই জরুরি পদত্যাগ
হাওয়াইয়ের লাহাইনা শহরের মধ্য দিয়ে এই সপ্তাহে একটি ভয়াবহ দাবানলের ঘটনায় শক্তিশালী সতর্কীকরণ সাইরেন না বাজানোর সিদ্ধান্তের ব্যাপারে অনুশোচনা না করায় মাউই দ্বীপের জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান বৃহস্পতিবার পদত্যাগ করেছেন।
০৭:০৫ পিএম, ১৮ আগস্ট ২০২৩ শুক্রবার
ব্লিঙ্কেনকে পাঠানো চিঠিতে যুক্তরাষ্ট্রে দাবানলে ক্ষয়ক্ষতিতে মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেনের কাছে পাঠানো একটি চিঠিতে যুক্তরাষ্ট্রের মাউইয়ের হাওয়াই দ্বীপে দাবানলে সৃষ্ট বিপর্যয়ে প্রাণহানি ও সম্পত্তি নাশের ঘটনায় তার গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
০৬:৫৮ পিএম, ১৮ আগস্ট ২০২৩ শুক্রবার
মানবিক ও কল্যাণ রাষ্ট্র গঠনে সর্বজনীন পেনশন চালুকে অভিনন্দন
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের প্রান্তিক মানুষের কথা ভেবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক কল্যাণ রাষ্ট্র গঠন ও রাষ্ট্রকে মানবিক করার ক্ষেত্রে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু বিরাট উদ্যোগ হলেও বিএনপিসহ নাগরিক সমাজের একাংশ এটিকে অভিনন্দন জানাতে ব্যর্থ হয়েছে।
০৬:৪৮ পিএম, ১৮ আগস্ট ২০২৩ শুক্রবার
আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায় : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আর সন্ত্রাসী দল বিএনপি চায় নির্বাচনকে বাধাগ্রস্থ করতে। কাজেই নিষেধাজ্ঞা আর ভিসানীতি কার ওপর প্রয়োগ হয় তাই দেখা হবে।
০৬:৩০ পিএম, ১৮ আগস্ট ২০২৩ শুক্রবার
তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাদ দিয়ে নির্বাচনের পথে আসুন : বিএনপিকে
তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাদ দিয়ে নির্বাচনের পথে আসার জন্য বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১১:০৯ পিএম, ১৭ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
বঙ্গবন্ধুর ওপর নিবন্ধ ব্রাজিলের সর্বাধিক প্রচারিত দ্য ফোলিয়া’তে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ স্মরণে বঙ্গবন্ধুর ওপর একটি নিবন্ধ পর্তুগীজ ভাষায় ব্রাজিলের সর্বাধিক প্রচারিত পত্রিকা ‘দ্য ফোলিয়া’তে প্রকাশিত হয়েছে।
০৬:৫৯ পিএম, ১৭ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
কেপ ভার্দের কাছে অভিবাসীসহ নৌকাডুবি ; ৬০ জনের বেশি মৃত্যু
পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে দ্বীপপুঞ্জের কাছে সেনেগাল থেকে আসা একটি নৌকা ডুবিতে ৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। নৌকাটিতে অভিবাসীদের বহন করা হচ্ছিল। বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
০৬:২৬ পিএম, ১৭ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৮ বছরপূর্তি আজ
দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৮ বছরপূর্তি আজ । ২০০৫ সালের ১৭ আগস্ট জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের একটি জঙ্গী সংগঠন পরিকল্পিতভাবে দেশের ৬৩ জেলায় একই সময়ে সিরিজ বোমা হামলা চালায়।
০৬:১৮ পিএম, ১৭ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
বঙ্গবন্ধু সপরিবারে বাংলার জন্য জীবন উৎসর্গ করে গেছেন: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের জন্য আজীবন কাজ করেছেন। ব্যক্তিগত চাওয়া-পাওয়া, ক্ষমতায় যাওয়ার আগ্রহ বঙ্গবন্ধুর ছিল না। তিনি পূর্ব বাংলার নির্যাতিত, অবহেলিত, শোষিত- বঞ্চিত জনগণের ভাগ্য পরিবর্তনে রাজনীতি করে গেছেন। বঙ্গবন্ধু সপরিবারে বাংলার জন্য জীবন উৎসর্গ করে গেছেন।
০৬:০৯ পিএম, ১৭ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
সকলের উন্নত জীবন নিশ্চিতে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকলের আরো ভালো ও একটি উন্নত জীবন নিশ্চিত করতে সর্বজনীন পেনশন ব্যবস্থার উদ্বোধন করা হলো। এই ব্যবস্থার লক্ষ্য হলো দেশের ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের এর আওতায় নিয়ে আসা।
০৬:০০ পিএম, ১৭ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
সর্বজনীন পেনশন ব্যবস্থার উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল আলোচিত সর্বজনীন পেনশন ব্যবস্থার উদ্বোধন করেছেন।দেশের ১৮ বছরের উর্ধ্বের সকলকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যে তিনি আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ সর্বজনীন পেনশন ব্যবস্থার উদ্বোধন করেন।
০৫:৫১ পিএম, ১৭ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৮ বছরপূর্তি কাল
দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৮ বছরপূর্তি আগামীকাল বৃহস্পতিবার। ২০০৫ সালের ১৭ আগস্ট জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের একটি জঙ্গী সংগঠন পরিকল্পিতভাবে দেশের ৬৩ জেলায় একই সময়ে সিরিজ বোমা হামলা চালায়।
মুন্সীগঞ্জ ছাড়া সব জেলায় প্রায় ৫শ’ পয়েন্টে বোমা হামলা হয়েছে। এ হামলায় দু’জন নিহত ও অন্তত ১০৪ জন আহত হন।
০৯:৩৮ পিএম, ১৬ আগস্ট ২০২৩ বুধবার
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু কাল
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। এ বছর ৯ টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরী বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি/) এইচএসসি/ভোকেশনাল/ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষা)সহ ১১ টি শিক্ষা বোর্ডের পরিসংখানে জানা যায়, এবার মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন ছাত্র -ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন ছাত্রী।
০৯:৩৩ পিএম, ১৬ আগস্ট ২০২৩ বুধবার
বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপি’কে সন্ত্রাসি-বোমা হামলাকারিদের দল হিসেবে আখ্যায়িত করে দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন, দলটি আগামীর নির্বাচন যেন সুষ্ঠুভাবে হতে না পারে সেজন্য ষড়যন্ত্র করছে।
০৯:২৭ পিএম, ১৬ আগস্ট ২০২৩ বুধবার
বিএনপি নেতারা সত্যের মুখোমুখি হতে ভয় পান : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট মাস এলে বিএনপি নেতাদের চোখ মুখ শুকিয়ে যায়। সত্যের মুখোমুখি হতে তারা ভয় পান।
০৬:২৩ পিএম, ১৬ আগস্ট ২০২৩ বুধবার
লিবিয়ার রাজধানীতে সংঘর্ষে ২৭ জন নিহত, ১০০ জনেরও বেশি আহত: চিকিৎসক
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দু’টি নেতৃস্থানীয় সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে ২৭ জন নিহত এবং ১০৬ জন আহত হয়েছে। বুধবার ইমার্জেন্সি মেডিসিন সেন্টার থেকে এ তথ্য জানানো হয়।
০৬:০৭ পিএম, ১৬ আগস্ট ২০২৩ বুধবার
জাপানে ঘূর্ণিঝড় ‘ল্যান’ এর আঘাত; ভয়াবহ দুর্যোগ
জাপানের পশ্চিমাঞ্চলের একটি শহরে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের আঘাতে নদীগুলো উপচে ওঠায় এবং ভূমিধসের সতর্কতা জারি করে শহরটির ১ লাখ ৮০ হাজারের বেশি বাসিন্দাকে মঙ্গলবার নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানানো হয়েছে।
০৫:৫৯ পিএম, ১৬ আগস্ট ২০২৩ বুধবার
শ্রদ্ধা আর ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ করেছে জাতি
বিনম্র শ্রদ্ধায়, শোক ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে সমগ্র জাতি।
রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ মঙ্গলবার পালিত হয়েছে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
০৭:৩৯ পিএম, ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার
বঙ্গবন্ধু ছিলেন ধীর-স্থির ও চৌকস মানুষ : জয়
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন খুব ধীর-স্থির ও চৌকস মানুষ।
০৭:৩৩ পিএম, ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার
বঙ্গবন্ধু হত্যাকান্ডে জিয়ার সম্পৃক্ততা বোঝা রকেট সায়েন্স নয় :জয়
জেনারেল জিয়াউর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্যে ছিলেন জানিয়ে প্রমাণ তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সোমবার (১৪ আগস্ট) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে এই তথ্যপ্রমাণ তুলে ধরেন তিনি।
ভিডিওর বিবরণে বলা হয়, সদ্য স্বাধীন দেশ, ভঙ্গুর অর্থনীতি, সমাজ, বৈদেশিক যোগাযোগ, সেই অবস্থাকেও চ্যালেঞ্জ করে এগিয়ে নিচ্ছিলেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
০৭:২১ পিএম, ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার
জাতীয় শোক দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির দোয়ার আয়োজন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বঙ্গভবনের দরবার হলে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
০৭:১৫ পিএম, ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
০৭:০৮ পিএম, ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার




















































































