দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২-২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান শেষে আজ সকালে ঢাকায় ফিরেছেন।
০৫:৪০ পিএম, ২৭ আগস্ট ২০২৩ রোববার
তিস্তার বন্যা পরিস্থিতির উন্নতি: বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচে
জেলায় তিস্তার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও দুপুর ১২টায় ১০ সেন্টিমিটার নিচে নামে। পানি বৃদ্ধির ফলে ব্যারাজের সবকটি (৪৪) জলকপাট খুলে রাখা হয়েছে।
০৯:০৫ পিএম, ২৬ আগস্ট ২০২৩ শনিবার
বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনা ও অর্থনৈতিক সমতায় বিশ্বাসী ছিলেন
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বাঙালি ও বাংলাদেশ একে অপরের পরিপূরক এবং অভিন্ন সত্ত্বা। তিনি বলেন, ‘মানবিক বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনা ও অর্থনৈতিক সমতায় বিশ্বাসী ছিলেন।’ রাষ্ট্রপ্রধান আজ বঙ্গভবনের দরবার হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত অ্যানিমেশন মুভি ‘মুজিব ভাই’ প্রদর্শনের পূর্বে এ কথা বলেন।
০৮:৫০ পিএম, ২৬ আগস্ট ২০২৩ শনিবার
রোহিঙ্গাদের অধিকার ও সম্মানসহ মিয়ানমারে ফেরাই একমাত্র সমাধান :
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রোহিঙ্গাদের অধিকার ও সম্মানসহ মিয়ানমারে ফেরাই একমাত্র সমাধান। রোহিঙ্গা উদ্বাস্তু একটি মানবিক সমস্যা এবং এর সমাধান হওয়া জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মনে করি, রোহিঙ্গাদের সমস্ত নাগরিক অধিকার দিয়ে, সম্মান বজায় রেখে তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যাওয়াই একমাত্র সমাধান।
০৭:৫৮ পিএম, ২৬ আগস্ট ২০২৩ শনিবার
শেখ হাসিনার বিকল্প কোন নেতা বাংলাদেশে নাই : ওবায়দুল কাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কোন নেতা বাংলাদেশে নাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
০৭:৪৫ পিএম, ২৬ আগস্ট ২০২৩ শনিবার
জোহানেসবার্গ থেকে প্রধানমন্ত্রীর স্বদেশের উদ্দেশ্যে যাত্রা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে আজ জোহানেসবার্গ থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তিনি ১৫তম ব্রিকস সম্মেলনে যোগদানের জন্য এ সফরে যান।
০৭:২৯ পিএম, ২৬ আগস্ট ২০২৩ শনিবার
জনগণ বিএনপিকে লাল পতাকা দেখিয়েছে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণ ইতিমধ্যেই বিএনপিকে লাল পতাকা দেখিয়ে দিয়েছে।
১১:৩১ পিএম, ২৫ আগস্ট ২০২৩ শুক্রবার
আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন শোকের মিছিল করছে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন নিজেদের অজান্তেই শোকের মিছিল করছে।
০৮:৫৬ পিএম, ২৫ আগস্ট ২০২৩ শুক্রবার
বাংলাদেশ আফ্রিকার দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সঙ্গে আফ্রিকার দেশগুলোর দ্বিপাক্ষিক ও বাণিজ্য সম্পর্ক আরও জোরদারের অগ্রাধিকারের ওপর গুরুত্বারোপ করেছেন।
০৭:৩৪ পিএম, ২৫ আগস্ট ২০২৩ শুক্রবার
প্রবাসী বাংলাদেশিদের কাছে ‘নৌকার’ পক্ষে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের অব্যাহত উন্নয়নে বিদেশে কমর্রত প্রবাসী বাংলাদেশিদের কাছে আগামী সাধারণ নির্বাচনে তাঁর দলের নির্বাচনী প্রতীক ‘নৌকা’র পক্ষে ভোট চেয়েছেন।
০৭:১৯ পিএম, ২৫ আগস্ট ২০২৩ শুক্রবার
চার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে চার দেশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন।
শেখ হাসিনার সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাকিন্টো নিউসি, তানজানিয়ার প্রেসিডেন্ট ড. সাইমা সুল্লুুহু, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পৃথক পৃথক দ্বিপাক্ষিক বৈঠক স্যান্ডটন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
১১:১১ পিএম, ২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
ব্রিকসকে হতে হবে বহুমুখী বিশ্বের বাতিঘর : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, ব্রিকসকে বহুমুখী বিশ্বের বাতিঘর হিসাবে আবির্ভূত হতে হবে এবং প্রতিক্রিয়ার সময় অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হতে হবে।
০৯:৫২ পিএম, ২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান
ডায়াবেটিস নিয়ন্ত্রণে তৃণমূল পর্যায় জনসচেতনতা সৃষ্টিতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ।
০৮:৪৭ পিএম, ২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
জোহানেসবার্গে নৈশভোজে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে তার কাছে হেঁটে যান।ব্রিকসের বর্তমান চেয়ার এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ নৈশভোজের আয়োজন করেন।
০৮:৪১ পিএম, ২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
নারীদেরকে পরিবর্তনের কারিগর হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর ৫ দফা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ও বালিকাদের পরিবর্তনের কারিগর হিসেবে গড়ে তুলতে অনুকূল পরিবেশ সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে এলক্ষে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন।
০৮:৩২ পিএম, ২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
চাঁদে সফল অবতরণের জন্য মোদিকে শেখ হাসিনার অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চন্দ্রযান-৩ এর চন্দ্রপৃষ্ঠে অবতরণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।
০৮:২৫ পিএম, ২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: শ
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিকসে যোগদান এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিশ্চিতে চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ^স্ত করেছেন।
০৭:৫৭ পিএম, ২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
শেখ হাসিনা-শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আজ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ সন্ধ্যায় হোটেল হিলটন স্যান্ডটনে এই বৈঠক শুরু হয়।
১২:১৩ এএম, ২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
আফ্রিকান দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে কাজ করুন :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আফ্রিকান দেশগুলোতে নিয়োজিত বাংলাদেশী রাষ্ট্রদূতদের দ্বিপক্ষীয় বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন।
১১:১৭ পিএম, ২৩ আগস্ট ২০২৩ বুধবার
জঙ্গি আটক করলেই বিএনপি’র গাত্রদাহ কেন : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জঙ্গি ধরলেই বা জঙ্গিদের বিরূদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেই দেখি মির্জা ফখরুল সাহেব কিম্বা বিএনপি নেতারা সেটির বিরুদ্ধে কথা বলে। আমার প্রশ্ন হচ্ছে- জঙ্গিদের বিরূদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে তাদের গাত্রদাহ হয় কেন। আজ বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতর সম্মেলন কক্ষে ‘শেখ মুজিবুর রহমান থেকে জাতির পিতা’ আলোকচিত্র সংকলন এবং ‘রক্তাক্ত মাগুরা : প্রেক্ষিত-মুক্তিযুদ্ধ’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
১০:১৩ পিএম, ২৩ আগস্ট ২০২৩ বুধবার
জিয়াউর রহমান বাংলাদেশে জঙ্গিবাদের বিষবৃক্ষ রোপন করেছিল :
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান বাংলাদেশে উগ্র-সাম্প্রদায়িক রাজনীতি ও জঙ্গিবাদের বিষবৃক্ষ রোপন করেছিল।
০৮:৫৬ পিএম, ২৩ আগস্ট ২০২৩ বুধবার
ব্রিকস সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত রাতে এখানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট (ইকে-৭৬৫) রাত ৮টা ৩৫ মিনিটে (স্থানীয় সময়) জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
০৮:৩৯ পিএম, ২৩ আগস্ট ২০২৩ বুধবার
আমি বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার স্বপ্ন দেখি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার বিনিয়োগকারীদের বিশেষ করে আইসিটি, অবকাঠামো, টেক্সটাইল এবং পর্যটন খাতে ব্যাপক বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, তাঁর স্বপ্ন বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা।
তিনি বলেন, ‘আমার একটি স্বপ্ন আছে যা বাংলাদেশের ১৭ কোটি মানুষেরও স্বপ্ন, আর তা হলো, ২০৪১ সালের মধ্যে একটি ট্রিলিয়ন-ডলারের অর্থনীতি এবং একটি সম্পূর্ণ উন্নত স্মার্ট জাতিতে পরিণত করা।’
০৬:৫৮ পিএম, ২৩ আগস্ট ২০২৩ বুধবার
১৫তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে:প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠেয় ১৫তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ রাতে এখানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট (ইকে-৭৬৫) রাত ৮টা ৩৫ মিনিটে (স্থানীয় সময়) জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
০১:৫৮ এএম, ২৩ আগস্ট ২০২৩ বুধবার




















































































