ঢাকা, ২৭ মার্চ, ২০২৬ || ১৩ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     

বিএনপি মহাসচিব তার বক্তব্যেই স্বীকার করেছেন একদফা দাবি সম্ভব নয়

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব তার বক্তব্যেই স্বীকার করে নিয়েছেন যে, তাদের একদফার দাবি আদায় সম্ভব নয়। 

০৯:১৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩ রোববার

সহযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রীকে পূর্ণ সমর্থনের আশ্বাস

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিয়াদ ও ঢাকার মধ্যে সম্ভাব্য সকল ক্ষেত্রে সহযোগিতা বাড়াানোর আশ্বাস দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকালে নয়াদিল্লিতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ এক বৈঠকে সৌদি যুবরাজ এই আশ্বাস দেন।

০৯:০৭ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩ রোববার

বাইডেনের সাথে সেলফি দেখে বিএনপির চোখ-মুখ শুকিয়ে গেছে :

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি তোলা দেখে  বিএনপির ঘুম হারাম হয়েগেছে।

০৮:০৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩ রোববার

বাইডেনের সৌহার্দ্যপূর্ণ চ্যাট যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সুসম্পর্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অত্যন্ত উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ চ্যাট ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে গভীর সুসম্পর্ককে চিহ্নিত করেছে৷

০৭:৫৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩ রোববার

নয়াদিল্লি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে জি-২০ সম্মেলনে যোগদান শেষে আজ বিকেলে নয়াদিল্লি থেকে দেশে ফিরেছেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেল ৩টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

০৭:৪১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩ রোববার

বিএনপির আন্দোলনের হাট ভেঙে গেছে, কিন্তু ষড়যন্ত্র থামেনি :

তথ্য ও সম্প্রচারমন্ত্রী  এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আন্দোলনের হাট ভেঙে গেছে, নেতাদের দম ফুরিয়ে গেছে। কিন্তু তাদের ষড়যন্ত্র থামেনি। তিনি বলেন, 'আন্দোলনে ব্যর্থ হয়ে তারা ড. ইউনূসের ওপর ভর করেছিল। বিভিন্ন সময় বিভিন্নজনের ওপর ভর করা বিএনপি যে কখন কবিরাজদের কাছে যায়, সেটাই দেখার বিষয়।' মন্ত্রী আজ বিকেলে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল চত্বরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

১০:০৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

বাইডেনের সেলফি দেখেই বিএনপির পশ্চাৎযাত্রা শুরু : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি  তোলা দেখে  বিএনপির পশ্চাৎযাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, ‘আজকে নতুন একটা খবর আছে, জি-২০ সম্মেলন হচ্ছে দিল্লীতে।

০৯:১৯ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

ফরাসী প্রেসিডেন্ট কাল ঢাকা আসছেন

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রনে আগামীকাল ঢাকা আসছেন। এটি তার দ্বিপাক্ষিক সফর।

০৮:৫৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ভারতের রাজধানীতে বিশ্বের ২০ সদস্যের প্রধান অর্থনৈতিক গ্রুপের নেতাদের অংশগ্রহণে শুরু হওয়া ‘জি-২০ শীর্ষ সম্মেলনে’ যোগ দিয়েছেন।
​​​​​​​

০৮:৪১ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

জি-২০ শীর্ষ সম্মেলনে শেখ হাসিনা, জো বাইডেনের শুভেচ্ছা বিনিময়

এখানে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
 

০৮:৩২ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

বৈশ্বিক সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-২০ শীর্ষ সম্মেলনে বিশ্বব্যাপী সংহতি জোরদার করার এবং বৈশ্বিক সংকট মোকাবেলায় সমন্বিতভাবে প্রচেষ্টা গ্রহণের ওপর জোর দিয়েছেন। শেখ হাসিনা শীর্ষ সম্মেলনে তাঁর চার দফা সুপারিশে এই আহ্বান জানান।

০৮:২৩ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

নরেন্দ্র মোদিকে সায়মা ওয়াজেদের স্যুভেনির উপহার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র কন্যা সায়মা ওয়াজেদ আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি স্যুভেনির উপহার দিয়েছেন।

১১:৫৬ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার

ঢাকা-দিল্লী সম্পর্ক আরও জোরদারে শেখ হাসিনা-মোদির ঐকমত্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ একটি দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে উভয়ে সম্পর্ককে আরও জোরদার করতে কার্যকর পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন।

১১:১৭ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার

শেখ হাসিনার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : টুইট বার্তায় মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার অত্যন্ত ফলপ্রসূ দ্বিপাক্ষীয় আলোচনা হয়েছে।

১০:৫৮ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার

মানুষের আরও আস্থা অর্জনে হাপাতালগুলোর কাজ করা প্রয়োজন :

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এর সুফল যেন সাধারণ মানুষ পায় এবং ডাক্তার এবং হাসপাতালের ওপর যাতে মানুষ আরও আস্থা স্থাপন করতে পারে সেজন্য এসবের সাথে যারা যুক্ত আছেন তাদের আরো কিছু কাজ করা প্রয়োজন।

০৯:৩৩ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার

বিতর্কের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক সমাজ সৃষ্টি হয় : ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, ২০৪১ সাল নাগাদ আমরা উন্নত সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ও মানবিক রাষ্ট্র গঠন করতে চাই। আর বিতর্কের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক সমাজ সৃষ্টি হয়। তাই বিতর্ক চর্চার বিকল্প নেই।

০৯:০৯ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার

ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরে পৌঁছেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পাঁচ দিনের ইন্দোনেশিয়া সফর শেষে আজ বিকেলে সিঙ্গাপুরে পৌঁছেছেন।
তিনি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তিন দিনব্যাপী ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট (আসিয়ান) এর ৪৩ তম শীর্ষ সম্মেলন এবং ১৮ তম ‘ইস্ট এশিয়া’ সম্মেলনে যোগ দেন।

 

০৮:৩৭ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার

বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
জাদুঘরের অভ্যন্তর পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

০৮:৩০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার

জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৮-১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ এখানে পৌঁছেছেন।

০৮:২০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার

আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার মাধ্যমে এবং শান্তিপূর্ণ উপায়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।

০৮:০৬ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার

শেখ হাসিনা-মোদি বৈঠক আজ, টাকা-রুপি বিনিময়সহ তিন সমঝোতার প্রস্তুতি

তিন দিনের সফরে আজ শুক্রবার দুপুরে ভারতের নয়াদিল্লিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি২০ শীর্ষ সম্মেলনের অতিথি হিসেবে প্রধানমন্ত্রী এ সফর করবেন।

০৮:২৬ এএম, ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার

বিচারিক প্রক্রিয়ায় ওএইচসিএইচআর-এর প্রভাবিত করার প্রচেষ্টায়

বাংলাদেশ সরকার মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এবং তার কার্যালয়ের বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, ‘এই মামলাগুলো বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রতিনিধিত্ব করে।’

০৩:৩৭ এএম, ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার

বাংলাদেশ ও রাশিয়া সম্পর্ক জোরদার করতে সম্মত

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কো এবং ঢাকা বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে দীর্ঘ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছে।

০১:৪৪ এএম, ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার

প্রজন্মের অগ্রযাত্রায় শিশুপ্রতিভা বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ :

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রজন্মের অগ্রযাত্রায়  শিশুপ্রতিভা বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন প্রতিযোগিতা করে এগিয়ে যেতে পারে, আমরা সেই বাংলাদেশ রচনা করতে চাই। সেটি করার ক্ষেত্রে শিশুপ্রতিভা বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে শিশু চলচ্চিত্র উৎসব অনন্য ভূমিকা রাখছে। মন্ত্রী আজ বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে চিল্ড্রেনস ফিল্ম সোসাইটি  বাংলাদেশ আয়োজিত ষোড়শ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব উদ্বোধনকালে এ কথা বলেন। 

০১:০০ এএম, ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার