স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র মোকাবিলা করতে সবাইকে প্রস্তুত থাকতে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা বিরোধী দেশি-বিদেশি চক্র, সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবিরোধী অপশক্তির অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে সবাইকে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন।
০৭:৫৪ পিএম, ২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
শনিবার মেট্রোরেল আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার (৪ নভেম্বর) এমআরটি লাইন-৬ (মেট্রোরেল)-এর আগারগাঁও থেকে মতিঝিল অংশ এবং ঢাকা মহানগরীর প্রথম পূর্ব-পশ্চিম এমআরটি করিডোর ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) : নর্দার্ন রুটের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবেন।
০৭:০০ পিএম, ২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
সাংবাদিকদের জন্য শেখ হাসিনার সহায়তা নজিরবিহীন : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে ও গণমাধ্যমের বিকাশে যে ভূমিকা রেখেছেন তা নজিরবিহীন।
০৬:৪৭ পিএম, ২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
আগামীকাল জেল হত্যা দিবস
আগামীকাল ৩ নভেম্বর জেলহত্যা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫-এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি।
০৬:৩০ পিএম, ২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী দল। আর তাই সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না।
০৫:৪৪ পিএম, ২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
সাংবাদিক নির্যাতন ও পুলিশ হত্যার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনেতুলে ধরুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশের নামে ২৮ অক্টোবর বিএনপির সাংবাদিক নির্যাতন ও পুলিশ হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এগুলো আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরে তাদের আসল চেহারা সামনে নিয়ে আসতে সাংবাদিক সমাজের প্রতি আহবান জানিয়েছেন।
০৫:৩০ পিএম, ২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে জনমত গঠনে সম্পাদকদের প্রতি:
সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে জনমত গঠনে সম্পাদকদের প্রতি আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। একইসাথে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে মামলার পরামর্শ দেন তিনি।
০৯:৩৭ পিএম, ১ নভেম্বর ২০২৩ বুধবার
বিএনপি আন্দোলনের আড়ালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে : ওবায়দুল কাদের
বিএনপি তথাকথিত নিয়মতান্ত্রিক আন্দোলনের আড়ালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
০৯:২২ পিএম, ১ নভেম্বর ২০২৩ বুধবার
রাষ্ট্রপতি দেশে ফিরেছেন
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন ।রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ (ফ্লাইট নং ৫৮৫) আজ সন্ধ্যা ৬:০৭ টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
০৯:১১ পিএম, ১ নভেম্বর ২০২৩ বুধবার
নগদ লেনদেনবিহীন সমাজ দেশের উন্নয়ন ও রাজস্ব সংগ্রহ সহজ করবে:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে নগদ লেনদেনবিহীন সমাজ প্রতিষ্ঠা উন্নয়নকে ত্বরান্বিত এবং রাজস্ব সংগ্রহ সহজ করবে।
বাংলাদেশের নিজস্ব কান্ট্রি কার্ড স্কিম ‘টাকাপে’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
০৮:৪৪ পিএম, ১ নভেম্বর ২০২৩ বুধবার
সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক নির্বাচিত হয়েছেন। নয়াদিল্লি থেকে ফেসবুক বার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য জানান।
০৮:৪০ পিএম, ১ নভেম্বর ২০২৩ বুধবার
বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ব্যবস্থা নেয়া হয়েছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে বৈদেশিক বিনিয়োগের প্রয়োজনীয়তার উল্লেখ করে আজ সংসদে বলেছেন, অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদের সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।
০৮:৩৪ পিএম, ১ নভেম্বর ২০২৩ বুধবার
উন্নয়ন প্রকল্পের যৌথ উদ্বোধন দু’দেশের বন্ধুত্বের অনন্য নিদর্শন:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ তিনটি ভারত-সহায়ক উন্নয়ন প্রকল্পের যৌথ উদ্বোধন বাংলাদেশ ও ভারতের মধ্যে অনন্য সাধারণ বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার প্রমাণ দিয়েছে এবং ভবিষ্যতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
০৮:২৮ পিএম, ১ নভেম্বর ২০২৩ বুধবার
সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে জানাতে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে আবারও সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
০১:০৩ এএম, ১ নভেম্বর ২০২৩ বুধবার
তৃতীয় বারের মত উপাচার্য গবেষনা পদক পেলেন মামুন আল মাহতাব স্বপ্নীল
টানা তৃতীয়বারেরমত উপাচার্য গবেষনা পদক লাভ করেছেন বিশ্ববিদ্যালয়টির ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান আধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
১২:৫৮ এএম, ১ নভেম্বর ২০২৩ বুধবার
বিএনপির সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাচ্ছে না কেউ : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'বিএনপির সন্ত্রাসীদের হাত থেকে সাংবাদিক, পুলিশ, সাধারণ মানুষ কেউই রেহাই পাচ্ছে না। তারা চোর-ডাকাতের চেয়েও জঘন্য ভয়ংকর হয়ে উঠেছে।'
১২:৫২ এএম, ১ নভেম্বর ২০২৩ বুধবার
যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, খুনীদের সঙ্গে সংলাপ নয় :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ^স্থ করেছেন, আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং কেউ তা ঠেকাতে পারবে না।
তিনি আন্দোলনের নামে বিএনপি-জামায়াত চক্রের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকা-ের নিন্দা জানিয়ে বলেন, খুনিদের সঙ্গে কোনো সংলাপ হবে না।
তিনি বলেন, ‘খুনিদের সঙ্গে কোনো সংলাপ বা আলোচনা হবে না এবং বাংলাদেশের জনগণও তা চায় না। আর আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং কেউ তা ঠেকাতে পারবে না।’
০৭:৪৮ পিএম, ৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
৫২ হাজার ৬১২ কোটি টাকা ব্যয়ে ৩৭টি প্রকল্প অনুমোদন
৫২ হাজার ৬১২ কোটি টাকা ব্যয়ে ৩৭টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি অর্থায়ন ২১ হাজার ৫৪৬ কোটি ৭৭ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান সহায়তা ২৯ হাজার ৫৬৮ কোটি ৪০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৪৯৬ কোটি ৮৩ লাখ টাকা।
০৭:০৬ পিএম, ৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
যথাসময়ে নির্বাচন করতেই হবে, ইসি’র হাতে কোনো অপশন নেই :
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে যথাসময়ে নির্বাচন করতেই হবে। এছাড়া নির্বাচন কমিশনের (ইসি) হাতে কোনো অপশন নেই।
০৬:৫৬ পিএম, ৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
রাষ্ট্রপতি কাল সন্ধ্যায় দেশে ফিরবেন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আগামীকাল বুধবার সন্ধ্যায় দেশে ফিরবেন ।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, আগামীকাল সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর ৫৮৫) একটি বিমানযোগে তার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।
০৬:৪৭ পিএম, ৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
ব্রাসেলস সফরে বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তার ব্রাসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ আখ্যায়িত করে বলেছেন, এই সফরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে।
০৫:৪৮ পিএম, ৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
নভেম্বরের প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল :ইসি সচিব
নভেম্বরের প্রথমার্ধে যেকোনো সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।
০৭:২৭ পিএম, ৩০ অক্টোবর ২০২৩ সোমবার
সন্ত্রাসী সংগঠনে পরিণত বিএনপির সাথে আলোচনার প্রশ্নই আসে না:
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তারেকের নেতৃত্বে বিএনপি এখন চূড়ান্ত সন্ত্রাসী সংগঠনের রূপ ধারণ করছে। তাদের সাথে আলোচনার প্রশ্নই আসে না।’
০৭:২১ পিএম, ৩০ অক্টোবর ২০২৩ সোমবার
আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তাঁর সাম্প্রতিক তিন দিনের সরকারি সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন।
০৭:০০ পিএম, ৩০ অক্টোবর ২০২৩ সোমবার




















































































