ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ || ১২ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     

পোশাক শ্রমিকদের আন্দোলনে বিএনপি’র হাত আছে: ওবায়দুল কাদের

পোশাক কারখানায় শ্রমিক আন্দোলনে স্পষ্টত বিএনপি ও তাদের দোসরদের কালো হাত আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

০৫:৪৬ পিএম, ১০ নভেম্বর ২০২৩ শুক্রবার

‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ আমাদের দেশকে জানার ইতিহাস: প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ঘিরে ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর এই ভাস্কর্যটি নিছক একটি ভাস্কর্য নয়। এটি দেশকে জানার একটি ইতিহাস।

০৫:৩৯ পিএম, ১০ নভেম্বর ২০২৩ শুক্রবার

বাংলার মাটিতে অগ্নিসংযোগকারী ও জঙ্গিদের কোনো স্থান নেই :

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অগ্নিসংযোগকারীদের প্রতিহত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বাংলার মাটিতে অগ্নিসংযোগকারী ও জঙ্গিদের কোনো স্থান নেই।
 

১২:০৭ পিএম, ১০ নভেম্বর ২০২৩ শুক্রবার

বিএনপি আবারও দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানুষের সম্পদ নষ্ট করে আবারও দেশকে  একটি  অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাম রাজত্ব কায়েম করছে বিএনপি।

১২:৩৪ এএম, ৯ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

পুন্ডুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

পাবনার সাঁথিয়ায় পুন্ডুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে ভ্যান থেকে টেনে হিঁচড়ে নামিয়ে লাঞ্চিত করেছে এমন সংবাদ ভিত্তিহীন ও মনগড়া একটি গল্প। একই স্কুলের সহকারী শিক্ষক মোছাঃ তৌহিদা নাছরিনের স্বামী একজন অতি ভদ্র মানুষ। তিনি একজন ব্যাংক কর্মকর্তা এবং তার অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। ঘটনা বর্ণণা ৪.৪৫ ঘটিকা হলেও ব্যাংক ৫.০০ ঘটিকায় ছুটি হয়। প্রধান শিক্ষককে লাঞ্চিত করার বিষয়টি তিনি কিছুই জানেন না  ও সেখানে উপস্থিত ছিলেন না। অথচ উক্ত সহকারী শিক্ষকের স্বমীকে হয়রানি করা ও  মিথ্যা মামলা দায়েরের উদ্দেশ্যে বানোয়াট ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছেন যা আদ্যে সত্য না ।

১১:৪৪ পিএম, ৮ নভেম্বর ২০২৩ বুধবার

বিএনপির অবরোধের ছয় দিনে অর্থনৈতিক ক্ষতি ৩.৫ বিলিয়ন ডলারের বেশি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, শুধু মাত্র ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী ও তাদের সহযোগীদের ডাকা মোট ছয় দিনের অবরোধ ও হরতালে দেশের অর্থনীতির আনুমানিক ক্ষতির পরিমাণ ৩.৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। 

০৮:৪৬ পিএম, ৮ নভেম্বর ২০২৩ বুধবার

পাড়ায় মহল্লায় আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলুন :

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ পাড়ায় মহল্লায় আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন। 

০৬:৩৬ পিএম, ৮ নভেম্বর ২০২৩ বুধবার

সম্পূর্ণভাবে নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে : ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, সম্পূর্ণভাবে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে।

০৫:৫৩ পিএম, ৮ নভেম্বর ২০২৩ বুধবার

আন্দোলনে ব্যর্থ হয়েও বিএনপি মিথ্যাচারের ধারা অব্যাহত রেখেছে :

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তথাকথিত আন্দোলনে ব্যর্থ হয়েও বিএনপি তার চিরাচরিত নির্লজ্জ মিথ্যাচারের ধারা অব্যাহত রেখেছে।
 

০৫:৪২ পিএম, ৮ নভেম্বর ২০২৩ বুধবার

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন’-এ যোগদান এবং পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে আজ সকালে দেশে ফিরেছেন।
 

০৫:২৯ পিএম, ৮ নভেম্বর ২০২৩ বুধবার

খালেদা-তারেক এদেশে আগুন সন্ত্রাসের সূত্রপাত করেছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশে হত্যা-ক্যু ষড়ডন্ত্রের রাজনীতি শুরু করেছেন জিয়াউর রহমান। আর তার উত্তরসূরী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আগুন সন্ত্রাসের সূত্রপাত করেছে।

০১:৩৬ এএম, ৮ নভেম্বর ২০২৩ বুধবার

আজ রাতে সৌদি আরব থেকে দেশের উদ্দেশে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ইসলামে নারী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান ও ওমরাহ পালন শেষে আজ রাতে দেশের উদ্দেশে রওয়ানা দেবেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় রাত ১০টায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে।

১২:৫৮ এএম, ৮ নভেম্বর ২০২৩ বুধবার

শেষ সন্ত্রাসী নির্মূূল হওয়া পর্যন্ত অভিযান চলবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শেষ সন্ত্রাসী নির্মূূল হওয়া পর্যন্ত অভিযান চলবে।
তিনি বলেন, ‘অবরোধ-হরতাল-কর্মসূচির নামে যারা গাড়ি-ঘোড়া পোড়ায়, মানুষের ওপর আক্রমণ পরিচালনা করে তারা দেশ, জাতি ও সমাজের শত্রু। আমরা এদেরকে নির্মূল করতে বদ্ধপরিকর। শেষ সন্ত্রাসী নির্মূল হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’

০৬:১১ পিএম, ৭ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

এখন নির্বাচনের ‘সময় নয়’: জেলেনস্কি

২০২৪ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জোরালো বিতর্কের মধ্যে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, তিনি মনে করেন না যে এখন নির্বাচনের সঠিক সময়। কারণ, দেশটি এখন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে।

০৫:৩০ পিএম, ৭ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

গাজা এখন ‘শিশুদের কবরস্থান’ : জাতিসংঘ প্রধান

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার সতর্ক করে বলেছেন, ব্যাপক বোমাবর্ষণের কারণে গাজা উপত্যকা এখন ‘শিশুদের কবরস্থান’এ পরিণত হয়েছে। সেখানে এমন পরিস্থিতির কারণে তিনি ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।
নিউইউর্কে জাতিসংঘ সদরদপ্তরে তিনি সাংবাদিকদের বলেন, ‘এমন বিপর্যস্ত পরিস্থিতির কারণে প্রতি ঘণ্টায় মানবিক যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা আরো জরুরি হয়ে পড়েছে।’

০৫:২০ পিএম, ৭ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

গাজায় অবিলম্বে যুদ্ধ-বিরতির আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গাজায় অবিলম্বে যুদ্ধ-বিরতি ও অঞ্চলটিতে অবৈধ দখলদারিত্ব বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘গাজায় মানবিক সহায়তা নিশ্চিত ও অবিলম্বে যুদ্ধ-বিরতির জন্য আমি সকল পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি এই ভয়াবহ যুদ্ধ, নির্বিচার হত্যাযজ্ঞ ও অবৈধ দখলদারিত্ব বন্ধে ভুমিকা রাখার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি।’ তিনি এখানে ‘ইসলামে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান।

০৫:০১ পিএম, ৭ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হোটেল হিলটনে ‘ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন’-এ যোগ দিয়েছেন।অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর জেনারেল সেক্রেটারিয়েটের সাথে সমন্বয়ে সৌদি আরব ৬-৮ নভেম্বর সম্মেলনের আয়োজন করেছে।

১২:০১ এএম, ৭ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিকল করার জন্য বিএনপি-জামায়াত সন্ত্রাসী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বিএনপি-জামায়াতের সম্মিলিত সন্ত্রাসী হামলার নিন্দা করে বলেছেন, এগুলোর উদ্দেশ্য হল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ বিকল করে দেয়া। 

১০:৩৭ পিএম, ৬ নভেম্বর ২০২৩ সোমবার

সায়মা ওয়াজেদের সাফল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনারই সাফল্য :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারতের দিল্লীতে ১ নভেম্বর প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদের বিরাট ব্যবধানে বিশ^ স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে জয়লাভ পক্ষান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনারই সাফল্য ও অর্জন। কারণ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় ২০০ কোটি মানুষের আগে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিই আস্থা রেখেছেন। এজন্য সায়মা ওয়াজেদের এই সাফল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনারই সাফল্য বলে মন্ত্রী উল্লেখ করেন।

০৯:০২ পিএম, ৬ নভেম্বর ২০২৩ সোমবার

আক্রমণকারীদের প্রতিহত করুন : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, হরতাল-অবরোধের নামে যারা আক্রমণ করতে আসে তাদের প্রতিহত করতে হবে।

০৭:০২ পিএম, ৬ নভেম্বর ২০২৩ সোমবার

বিএনপি চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটাতে চায় : সেতুমন্ত্রী

যারা সন্ত্রাস ও আগুন নিয়ে রাজনীতি করে তাদের পতন অনিবার্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

০৬:২৫ পিএম, ৬ নভেম্বর ২০২৩ সোমবার

ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে সৌদি আরব অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সকালে মক্কায় পবিত্র মসজিদ মসজিদুল হারামে ওমরাহ পালন করেছেন।

০৬:০৬ পিএম, ৬ নভেম্বর ২০২৩ সোমবার

নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি)  চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক ও সহিংস অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় এনে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
আজ রোববার বিকালে পুলিশের প্রধান কার্যালয়ে পণ্য ও যাত্রীবাহী যানবাহন নিরাপদে চলাচল সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

০২:৩৯ এএম, ৬ নভেম্বর ২০২৩ সোমবার

`সংবিধান` বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনেরই দর্পণ : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, 'সংবিধান' বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনেরই দর্পণ। শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের সংবিধান বঙ্গবন্ধুর রাজনৈতিক চেতনারই প্রতিফলন।

১১:৪৬ পিএম, ৫ নভেম্বর ২০২৩ রোববার