গণতন্ত্রকে ত্রুটিমুক্ত করতে কাজ করছে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র ত্রুটিমুক্ত করতে আওয়ামী লীগ কাজ করছে। যারা নির্বাচন বানচাল করতে হরতাল-অবরোধ করছে তারা গণতান্ত্রিক শক্তি নয়।
০৩:৫০ পিএম, ৫ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার
১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগির :
শিগগিরই কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
০৩:৪৫ পিএম, ৫ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার
রাজধানী ও আশেপাশের এলাকার নদী-খাল-বিল সংস্কারের নির্দেশ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকার সব খাল এবং বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী যত দ্রুত সম্ভব পুনরুদ্ধার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ তার কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে ঢাকার চারপাশের নদীগুলোর নাব্যতা রক্ষা ও দূষণ রোধে প্রণীত মহাপরিকল্পনার আলোকে জরিপ প্রতিবেদন উপস্থাপন এবং সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণের নীতিগত সিদ্ধান্ত সম্পর্কিত এক বৈঠকে এ নির্দেশনা দেন।
০৮:২২ এএম, ৫ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার
জীবন্ত দগ্ধ মানুষের আর্তনাদ কি বিএনপি-জামাতের কানে পৌঁছায় না:
‘জীবন্ত দগ্ধ মানুষদের আর্তনাদ কি বিএনপি-জামাতের কানে পৌঁছায় না’ প্রশ্ন রেখে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অগ্নিসন্ত্রাসী ও তাদের হুকুমদাতা, অর্থদাতাদের বিচার হলেই কেবল অগ্নিসন্ত্রাস বন্ধ হবে।
০৭:২৫ পিএম, ৩ ডিসেম্বর ২০২৩ রোববার
প্যারিসে ছুরিকাঘাতে জার্মান পর্যটক নিহত
ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে এক জার্মান পর্যটককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার আইফেল টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে।
ফরাসী কর্তৃপক্ষ বলছে, হামলাকারী একজন উগ্র ইসলামীপন্থী এবং মানসিক রোগী। তাকে আটক করা হয়েছে।
ফ্রান্সের সন্ত্রাস বিরোধী কৌঁসুলীরা বলেছেন, তারা এখন বিষয়টি তদন্ত করবে।
০৫:৫৫ পিএম, ৩ ডিসেম্বর ২০২৩ রোববার
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মিগজাউম :বন্দর সমূহে সতর্কতা জারি
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় মিগজাউম-এ পরিণত হয়েছে।
০৫:২৩ পিএম, ৩ ডিসেম্বর ২০২৩ রোববার
নির্বাচন পূর্ব ও পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইইউ :
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, নির্বাচন পূর্ব ও পরবর্তী পরিবেশ, পরিস্থিতিসহ সবকিছু পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
০৫:১৬ পিএম, ৩ ডিসেম্বর ২০২৩ রোববার
বিএনপি রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়েছে : ওবায়দুল কাদের
বিএনপি রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
০৫:১২ পিএম, ৩ ডিসেম্বর ২০২৩ রোববার
এনডিসি প্রশিক্ষণার্থীদেরকে জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রশিক্ষণার্থীদেরকে জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়েছেন।
০৫:০৩ পিএম, ৩ ডিসেম্বর ২০২৩ রোববার
ডিজিটাল বাংলাদেশ করে ফেলেছি, এবার পরের ধাপে যাত্রা: সজীব ওয়াজেদ
ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ শেষে এবার বাংলাদেশ পরের ধাপে যাওয়ার অপেক্ষা করছে বলে জানিয়েছেন স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অনুষ্ঠান ‘লেটস টক’-এর ৫১তম পর্বে তরুণদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারমিন চৌধুরী।
০২:১৬ এএম, ২ ডিসেম্বর ২০২৩ শনিবার
ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত
জলবায়ু বিষয়ক কর্মকান্ডে নেতৃত্বের কণ্ঠস্বর হিসেবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিযুক্ত মানুষের পক্ষে বিশ্বব্যাপী অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে' ভূষিত করেছে আইওএম এবং জাতিসংঘ সমর্থিত গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি সংস্থা।
১১:২৩ পিএম, ১ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নি¤œচাপে পরিণত হয়েছে।
০৬:৩২ পিএম, ১ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
হামাসের হাতে বন্দি থাকা ৮ জিম্মির মুক্তি
গাজা যুদ্ধবিরতি সপ্তম দিনে হামাস কর্তৃপক্ষ আট জিম্মিকে মুক্তি দিয়েছে। মুক্তি প্রাপ্ত এসব জিম্মির মধ্যে উরুগুয়ে, মেক্সিকো এবং রাশিয়ার দ্বৈত নাগরিকও রয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতার শুক্রবার একথা জানিয়েছে। খবর এএফপি’র।
০৬:২১ পিএম, ১ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে২,৭১৩জন প্রার্থীর মনোনয়নপত্র
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২ হাজার ৭১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
০৫:৫৮ পিএম, ১ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
বিএনপির ১৫ কেন্দ্রীয় নেতাসহ সাবেক ৩০ সংসদ সদস্য নির্বাচনে অংশ
বিএনপির ১৫ জন কেন্দ্রীয় নেতাসহ সাবেক ৩০ সংসদ সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
০৫:৪৯ পিএম, ১ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার লড়াইয়ে ক্ষতিগ্রস্তদের পাশে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিখ্যাত আমেরিকান সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে জলবায়ু পরিবর্তনের ওপর গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের সিইও প্যাট্রিক ভারকুইজেনের সঙ্গে একটি নিবন্ধ লিখেছেন।
০৫:৪৩ পিএম, ১ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
বিএনপি নামক ‘কারাগারে’ বন্দী তাদের নেতারা : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মূল নেতৃত্ব কার্যত তাদের দলের নেতাদের বিএনপি নামক ‘কারাগারে’র মধ্যে বন্দী করে রেখেছে, যেখান থেকে বের হয়ে কেউ নির্বাচন করতে পারবে না।
০৪:৩১ এএম, ১ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
পর্যবেক্ষক নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়: ওবায়দুল কাদের
নির্বাচনে পর্যবেক্ষক নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
০৪:২৭ এএম, ১ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
শেখ হাসিনার সঙ্গে দুটি ইসলামিক দলের নেতৃবৃন্দের বৈঠক
খেলাফত রব্বানী বাংলাদেশ ও নেজামে ইসলামী পার্টির নেতারা আজ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
০৪:০৪ এএম, ১ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
জাতীয় রাজস্ব বোর্ড সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড দেশের নাগরিক, করদাতা, ব্যবসায়ী এবং জনগণকে প্রয়োজনীয় কর সেবা প্রদানের পাশাপাশি রাষ্ট্রের রাজস্ব ভান্ডারকে সমৃদ্ধ করার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে।
০৭:১৮ পিএম, ২৯ নভেম্বর ২০২৩ বুধবার
রিটার্ন জমার সময় বাড়লো দুই মাস
ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়ানো হয়েছে। ২০২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন ব্যক্তি করদাতারা।
০৭:০৮ পিএম, ২৯ নভেম্বর ২০২৩ বুধবার
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পদত্যাগপত্র গৃহীত
প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে, মন্ত্রিপরিষদ বিভাগ এখনও এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেনি।
০৭:০৪ পিএম, ২৯ নভেম্বর ২০২৩ বুধবার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল (৩০ নভেম্বর) এবং মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থীরা ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।
০৬:৫৭ পিএম, ২৯ নভেম্বর ২০২৩ বুধবার
দলের পদধারী স্বতন্ত্র প্রার্থীদের অবশ্যই দলীয় শৃঙ্খলা রাখতে হবে:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দলের পদধারী স্বতন্ত্র প্রার্থীদের অবশ্যই দলীয় শৃঙ্খলা মাথায় রাখতে হবে।
০৬:২৫ পিএম, ২৯ নভেম্বর ২০২৩ বুধবার




















































































