টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে স্পিকারের শ্রদ্ধাঞ্জলী
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার পদে পুনঃনির্বাচিত হওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে আজ পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
০৭:১৫ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
সায়মা ওয়াজেদ আজ ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিচ্ছেন
বৈশ্বিক মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ আজ বৃহস্পতিবার আগামী পাঁচ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের (আরডি) দায়িত্ব গ্রহণ করছেন। ১ জানুয়ারি, ২০২৪ তারিখে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জন্য ডব্লিউএইচও’র আঞ্চলিক কমিটি’র ৭৬তম অধিবেশনে সদস্য দেশগুলো ভোটের মাধ্যমে সায়মা ওয়াজেদকে এ পদে মনোনীত করে।
০৬:৫২ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
সরকার ড. ইউনূসকে হয়রানি করতে কিছু করছে না : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির জন্য কিছু করছে না। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
০৬:৪৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
রাষ্ট্রপতির নিকট সাত দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
বাংলাদেশে নিযুক্ত সাতটি দেশের অনাবাসিক রাষ্ট্রদূতগণ আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিকট নিজ নিজ পরিচয়পত্র পেশ করেন।
০৬:৪০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তাসহ বৈশ্বিক বিষয়ে একসঙ্গে কাজ করতে
বাংলাদেশ ও সৌদি আরব নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, সুনীল অর্থনীতি, জীববৈচিত্র্য এবং এসডিজি অর্জনসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও বৈশ্বিক বিষয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী।
০৬:৩৪ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
মাসব্যাপী অমর একুশের বইমেলা উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে রেকর্ড ২১তম বারের মত মাসব্যাপী ‘অমর একুশে বইমেলা-২০২৪’ এর উদ্বোধন করেছেন।
০৬:২২ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
সায়মা ওয়াজেদ কাল ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিচ্ছেন
বৈশ্বিক মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ আগামীকাল বৃহস্পতিবার আগামী পাঁচ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের (আরডি) দায়িত্ব গ্রহণ করছেন। ১ জানুয়ারি, ২০২৪ তারিখে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জন্য ডব্লিউএইচও’র আঞ্চলিক কমিটি’র ৭৬তম অধিবেশনে সদস্য দেশগুলো ভোটের মাধ্যমে সায়মা ওয়াজেদকে এ পদে মনোনীত করে।
০৯:১৪ পিএম, ৩১ জানুয়ারি ২০২৪ বুধবার
গণমাধ্যমে আরও পেশাদারিত্ব ও স্বচ্ছতা আনা প্রয়োজন:তথ্যপ্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, গণমাধ্যমে আরও পেশাদারিত্ব ও স্বচ্ছতা আনা প্রয়োজন। এ বিষয়গুলো অনতিবিলম্বে নজর দিতে হবে। তিনি বলেন, ‘গণমাধ্যমের অপব্যবহারও কখনোই কাম্য নয়। এ বিষয়ে মালিক-সাংবাদিক সব পক্ষেরই সহযোগিতা প্রয়োজন।’ আজ বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
০৭:৩৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২৪ বুধবার
প্রধানমন্ত্রী আগামীকাল বইমেলা উদ্বোধন করবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী দেশের বৃহত্তম অমর একুশে বইমেলা-২০২৪ উদ্বোধন করবেন।
০৭:৩০ পিএম, ৩১ জানুয়ারি ২০২৪ বুধবার
অনুমতি না নিয়ে কর্মসূচি দিলে সরকার চুপচাপ বসে থাকবে না :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কালো পতাকা কর্মসূচি অবৈধ। অনুমতি না নিয়ে রাজপথে ফ্রি স্টাইলে কর্মসূচি দিলে সরকার চুপচাপ বসে থাকবে না।
০৭:২৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২৪ বুধবার
রাষ্ট্রপতির নিকট নবনিযুক্ত সাত দেশের অনাবাসিক দূতের পরিচয়পত্র পেশ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বাংলাদেশে নবনিযুক্ত সাতটি দেশের অনাবাসিক রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ আজ বঙ্গভবনে নিজ নিজ পরিচয়পত্র পেশ করেন।
০৭:১৯ পিএম, ৩১ জানুয়ারি ২০২৪ বুধবার
বাংলাদেশ ও সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী
বাংলাদেশ ও সৌদি আরব বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে গভীর আগ্রহ প্রকাশ করেছে।
সৌদি আরবের শুরা কাউন্সিলের সভাপতি শেখ ড. আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে এই আগ্রহ প্রকাশ করা।
০৭:১০ পিএম, ৩১ জানুয়ারি ২০২৪ বুধবার
পর্যটক বৃদ্ধিতে বাংলাদেশ-ভারত যৌথ পর্যটন মেলা আয়োজনের উদ্যোগ নেয়া
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, দেশে পর্যটকের সংখ্যা বৃদ্ধি করার জন্য বাংলাদেশ ও ভারত যৌথভাবে পর্যটন মেলা আয়োজনের উদ্যোগ নেবে।
০৯:৩১ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
বিএনপির কালো পতাকা মিছিল গভীর ষড়যন্ত্রের অংশ: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কালো পতাকা মিছিল গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে করে আওয়ামী লীগ। এ ধরনের কর্মসূচির নামে সহিংসতা করা হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
০৯:০৪ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
জাতীয় বায়োব্যাংকের প্রয়োজনীয়তার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশে মেডিকেল ও লাইফ সাইন্সের অন্যান্য শাখার উদ্ভাবন ও আবিষ্কারের জন্য একটি বিশ্বমানের জাতীয় বায়োব্যাংক প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
০৮:৫১ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
দ্বাদশ সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন শামসুল হক টুকু
শামসুল হক টুকু (পাবনা-১) দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত হবার পর বৈঠক মুলতবি করা হয়।
০৮:২০ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন ড. শিরীন শারমিন চৌধুরী
ড. শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬) দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত হবার পর বৈঠক মুলতবি করা হয়। পরে সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নব-নির্বাচিত স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।
০৭:৫৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
রাজনৈতিক দলগুলোকে সহিংসতা ও নৈরাজ্যের পথ পরিহার করে গঠনমূলক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের রাজনৈতিক দলসমূহকে সহিংসতা ও নৈরাজ্যের পথ পরিহার করে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণ ও গণতন্ত্রের কল্যাণে অহিংস পন্থায় গঠনমূলক কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছেন।
০৬:১৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল থেকে শুরু
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল ৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল বিকেল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। এটি ২০২৪ সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় রীতির সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন।
০৮:২৩ পিএম, ২৯ জানুয়ারি ২০২৪ সোমবার
নিজ মন্ত্রণালয়ে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার চেষ্টা করা হবে :
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, প্রতিটি ক্ষেত্রে নিজ মন্ত্রণালয়ের অধীনে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার চেষ্টা করা হবে। তিনি বলেন, ‘সকল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমি নিজেও থাকতে চাই না। পেশাদারিত্বের সাথে যদি কমিটি তৈরি হয় এবং স্বচ্ছতার সাথে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেক্ষেত্রে কেন মন্ত্রণালয়ের প্রধান হিসেবে আমাকে নাক গলাতে হবে।
০৭:৪১ পিএম, ২৯ জানুয়ারি ২০২৪ সোমবার
দেশের স্বার্থে কোনো অপশক্তিকে সহ্য করা হবে না: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কালো পতাকা কর্মসূচির নামে আবার সন্ত্রাসী কর্মকান্ডের জানান দিচ্ছে। দেশের স্বার্থে আওয়ামী লীগ কোনো অপশক্তিকে সহ্য করবে না।
০৭:৩৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২৪ সোমবার
পবিত্র রমজান মাসকে সামনে রেখে চারটি নিত্যপণ্যের ওপর শুল্ক হ্রাসে
পবিত্র রমজান মাসকে সামনে রেখে চারটি নিত্যপণ্যের ওপর শুল্ক হ্রাস করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পণ্যগুলো হলো- চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর।
০৭:৩০ পিএম, ২৯ জানুয়ারি ২০২৪ সোমবার
আগামীকাল দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল বিকেল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন।এটি ২০২৪ সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় রীতির সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন।
০৬:০১ পিএম, ২৯ জানুয়ারি ২০২৪ সোমবার
বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের ও উপনেতা আনিসুল ইসলাম
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে দ্বাদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলীয় উপনেতা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
০৮:১৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২৪ রোববার




















































































