ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ || ১১ চৈত্র ১৪৩২
Breaking:
পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন      তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে: মির্জা ফখরুল      স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার        জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক     

স্বাস্থ্য পরীক্ষার জন্য দুবাই থেকে লন্ডনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গতকাল মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময়) সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্তরাজ্য পৌঁছেছেন।
লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার মো. আশেকুন্নবী চৌধুরী আজ বাসস’কে জানিয়েছেন, ‘রাষ্ট্রপতি এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে মঙ্গলবার দুবাই থেকে স্থানীয় সময় সাড়ে ৪টায় লন্ডনে পৌঁছান। এরআগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় (স্থানীয় সময়) দুবাই থেকে যাত্রা শুরু করেন।’

 

০৫:৩৭ পিএম, ৬ মার্চ ২০২৪ বুধবার

খাদ্য মজুদ ও জাল মুদ্রার বিরুদ্ধে অভিযান জোরদার করতে আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকের অপব্যবহার এবং কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি রমজান ও ঈদকে সামনে রেখে খাদ্য মজুদ ও জাল মুদ্রার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করতে র‌্যাবের প্রতি আহবান জানিয়েছেন।

০৫:২৭ পিএম, ৬ মার্চ ২০২৪ বুধবার

আসন্ন পবিত্র রমজান ও ঈদ সামনে রেখে সার্বিক পরিস্থিতি সম্পর্ক

আসন্ন পবিত্র রমজান ও ঈদ সামনে রেখে দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানজট, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ সহ সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে সচিবদের প্রতি নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

 

১০:০৫ পিএম, ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার

সিরিজে টিকে থাকার লক্ষ্যে কাল দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে

তিন ম্যাচ সিরিজে টিকে থাকার লক্ষ্যে আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকার বিপক্ষে জয়ের জন্য বদ্ধপরিকর বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

 

০৮:৫৭ পিএম, ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার

শুধুমাত্র নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকে চালানোর অনুমতি দেওয়া হবে

মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানোর বিরুদ্ধে চালানো লড়াইয়ে জেলা প্রশাসকদের কাছে সহায়তা চেয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সংবাদ মাধ্যমে দায়বদ্ধতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কেবল মাত্র নিবন্ধিত ও পেশাদার অনলাইন নিউজ পোর্টালগুলোকে চালানোর অনুমতি দেওয়া হবে।

 
 
 

০৭:৩৯ পিএম, ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতি-বিজড়িত ৭ই মার্চ উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বিস্তারিত কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। এ উপলক্ষে আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

 

০৭:২০ পিএম, ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার

সংসদে অফশোর ব্যাংকিং আইন, ২০২৪ পাস

সমসাময়িক আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার গতিবিধির সহিত সঙ্গতি রেখে অফশোর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণে জাতীয় সংসদে আজ ‘অফশোর ব্যাংকিং আইন, ২০২৪’ পাস করা হয়েছে। 

 

০৭:১২ পিএম, ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার

মানুষকে সেবা দিন, আপনাদের সব সুবিধা দিব :

চিকিৎসকরা গ্রামে গিয়ে মানুষকে সেবা দিলে তাদের সব সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হবে- বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

 
 

০৬:৩৯ পিএম, ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার

বেইলি রোডে আগুন : উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজে আগুন লেগে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট।

 

০৭:৪৫ পিএম, ৪ মার্চ ২০২৪ সোমবার

রমজানে ৫০ লাখ পরিবারকে সাশ্রয়ী মূল্যে চাল দেয়া হবে : খাদ্যমন্ত্রী

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে আগামী ১০ মার্চের মধ্যে ৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন চাল সাশ্রয়ী মূল্যে দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

 

০৭:২৫ পিএম, ৪ মার্চ ২০২৪ সোমবার

চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানে আরও স্বচ্ছতা ও পেশাদারিত্ব

চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদানের ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা হবে বলে  জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি আজ সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে ২০২৩-’২৪ অর্থবছরে সরকারি অনুদান প্রদানের লক্ষ্যে গঠিত ‘

 

০৭:১১ পিএম, ৪ মার্চ ২০২৪ সোমবার

সীমান্ত রক্ষায় বিজিবিকে স্মার্ট প্রযুক্তিতে সজ্জিত করা হচ্ছে :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় বিজিবিকে অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত করা হচ্ছে।

 
 

০৬:১৭ পিএম, ৪ মার্চ ২০২৪ সোমবার

হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তি কমবেশি ইসরাইল মেনে নিয়েছে

ইসরাইল হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তি ব্যাপকভাবেই মেনে নিয়েছে। সিনিয়র একজন মার্কিন কর্মকর্তা শনিবার এ  কথা জানিয়েছেন। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজায় যুক্তরাষ্ট্র আকাশ থেকে ত্রাণসামগ্রী ফেলা শুরু করেছে।

 

০৭:২৭ পিএম, ৩ মার্চ ২০২৪ রোববার

পাবনায় ট্রাক চাপায় মুক্তিযোদ্ধা নিহত : আহত ৪

পাবনার সাঁথিয়ায় ট্রাক চাপায় একজনা নিহত ও  চারজন আহত হয়েছেন। রোববার দুপুরে সাঁথিয়া উপজেলার বড় পাথাইলহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় তিনি বীর মুক্তিযোদ্ধা আকসেদ মন্ডল (৮৫) সাঁথিয়া উপজেলার বড় পাথাইলহাট গ্রামের মৃত নশের আলীর ছেলে।

 
 

০৭:২৩ পিএম, ৩ মার্চ ২০২৪ রোববার

স্বাস্থ্য পরীক্ষার জন্য ইউএই, যুক্তরাজ্যে রওনা হয়েছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো.  সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষার  জন্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং যুক্তরাজ্যের  (ইউকে) উদ্দেশে আজ (শনিবার দিবাগত  রাত ১টা ১৫ মিনিটে) ঢাকা ত্যাগ করেছেন।

 

০৭:১৮ পিএম, ৩ মার্চ ২০২৪ রোববার

গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ বন্ধে ঐক্যবদ্ধ উদ্যোগের আহবান

গাজায় চলমান ইসরাইলি হামলার তীব্র নিন্দা করে সেখানে মানবতার বিরুদ্ধে অপরাধ বন্ধে ঐক্যবদ্ধ উদ্যোগের আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

০৭:০৩ পিএম, ৩ মার্চ ২০২৪ রোববার

ডিসি সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

মাঠ পর্যায়ের প্রশাসনে গতিশীলতা আনতে জেলা প্রশাসকদের (ডিসি) চার দিনব্যাপী বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

০৬:৫৪ পিএম, ৩ মার্চ ২০২৪ রোববার

ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ নিশ্চিত করুন :প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভবন নির্মাণে বিল্ডিং কোড বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে মাঠ পর্যায়ের  প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। একই সাথে রমজানকে সামনে রেখে যে কোনো ধরনের খাদ্য মজুদ ও ভেজালের বিরুদ্ধেও কঠোর হওয়ার নির্দেশ দেন।

০৬:৪৯ পিএম, ৩ মার্চ ২০২৪ রোববার

ত্রাণবাহী গাড়ী বহরের কাছে ইসরায়েলি হামলার তদন্তের আহ্বান বিশ্ব


​​​​​​​ত্রাণবাহী যানবাহনের কাছে সাহায্যের জন্য মরিয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় কয়েক শতাধিক হতাহতের পর বিশ্ব নেতারা প্রায় পাঁচ মাস ধরে চলমান গাজা যুদ্ধের তদন্ত এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।  

১১:০৩ পিএম, ২ মার্চ ২০২৪ শনিবার

বেইলি রোডের গ্রিন কোজি কটেজে মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনায় যাদের

বেইলি রোডের গ্রিন কোজি কটেজে মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনায় যাদের দায় থাকবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।

 

০৮:৩৩ পিএম, ২ মার্চ ২০২৪ শনিবার

অবৈধ বা যন্ত্রপাতিহীন হাসপাতাল বন্ধে অভিযান চলবে :

অবৈধ বা যন্ত্রপাতিহীন হাসপাতাল বন্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

 

০৭:৩৩ পিএম, ২ মার্চ ২০২৪ শনিবার

স্বাস্থ্য পরীক্ষায় রাষ্ট্রপতি আগামীকাল লন্ডন যাচ্ছেন

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল দুবাই হয়ে লন্ডন যাবেন।আগামীকাল রোববার রাত ১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে-৫৮৫) রাষ্ট্রপ্রধান দুবাইয়ের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

 

০৭:২৬ পিএম, ২ মার্চ ২০২৪ শনিবার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত সাত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

মন্ত্রিসভার নবনিযুক্ত সাত প্রতিমন্ত্রী আজ রাজধানী ঢাকার ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ।

 
 

০৬:৩৭ পিএম, ২ মার্চ ২০২৪ শনিবার

যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করে তোলা হচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার যেকোন পরিস্থিতি মোকাবেলায় দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক, সময়োপযোগী ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। যাতে তারা পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হয়।

০৬:৩১ পিএম, ২ মার্চ ২০২৪ শনিবার