ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ || ১৪ চৈত্র ১৪৩২
Breaking:
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন     
৬১১

সেনা মোতায়েন মঙ্গলবার থেকে

মুক্তআলো ২৪.কম

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

সেনা মোতায়েন মঙ্গলবার থেকে

সেনা মোতায়েন মঙ্গলবার থেকে

করোনা ভাইরাস বিস্তার রোধে কার্যক্রমে সারাদেশে মাঠ পর্যায়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে সশস্ত্র বাহিনী। আগামীকাল মঙ্গলবার থেকে তারা মাঠে সক্রিয় থাকবে।

আজ সোমবার বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা এতে উপস্থিত ছিলেন।

এর আগে তিনি আরও জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে সকল সরকারি অফিস চৌঠা এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই সময়ে সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

কাঁচাবাজার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতালসহ জরুরি সেবা বিভাগগুলো এই ঘোষণার আওতায় থাকবে না।
মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত