সুইডেনের রাজকুমারীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
মুক্তআলো২৪.কম
সুইডেনের রাজকুমারীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
সফররত ইউএনডিপির শুভেচ্ছা দূত ও সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছেন।আজ বুধবার বেলা ১২ টা ৪৫ মিনিটে তিনি হেলিকপ্টার যোগে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এসময় শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম রাজকুমারিকে স্বাগত জানান।
রাজকুমারী এর আগে সকালে হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখান থেকে তিনি কক্সবাজারে আসেন।
রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেই প্রথমে তিনি যান, ক্যাম্প-৪ এক্সটেনশনে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও ইউএনএইচসিআরের নিবন্ধন ও খাবার বিতরনের ই ভাউচার আউটলেটে। সেখানকার কার্যক্রম পরিদর্শন শেষে ক্যাম্প ৪-এ ইউএন ওমেন এবং ইউএনএফপিএ পরিচালিত মাল্টি পারপাস ওমেন্স সেন্টার পরিদর্শন করেন তিনি। সেখানে রোহিঙ্গা নারীদের সাথে কথা বলেন। এরপর ক্যাম্প ৫ এ ইউএনএইচসিআর পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। রাজকুমারি ক্যাম্পে একটি বেকারী শপ ও পাটজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সেখানে কর্মরত নারীদের সাথে মতবিনিময় করেন। সেই সাথে রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া বিকালে কক্সবাজার সদরে জলবায়ু উদ্বাস্তুদের জন্যে নির্মিত বিশ্বের বৃহত্তম খুরুশকূল আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































