ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ || ১৪ চৈত্র ১৪৩২
Breaking:
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন     
৩০১

সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে শোক রাষ্ট্রপতির

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১১ জুলাই ২০২৩  


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নেত্রকোনা-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য  রেবেকা মমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

আজ এক  শোক বার্তায় রাষ্ট্রপ্রধান মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিজ নির্বাচনী এলাকায় স্থানীয় রাজনীতি ও সমাজসেবামূলক কাজে মরহুমের অবদানের কথা রাষ্ট্রপতি শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সাবেক সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মমিনের সহধর্মিনী রেবেকা মমিন ৭৬ বছর বয়সে আজ ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতায় ইন্তেকাল করেন।

২০০৪ সালে স্বামীর মৃত্যুর পর ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে তিনি টানা তিনবার ওই আসন থেকে এমপি নির্বাচিত হন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও ছিলেন রেবেকা মমিন।







মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত