শুধুমাত্র নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকে চালানোর অনুমতি দেওয়া হবে
মুক্তআলো২৪.কম
শুধুমাত্র নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোকে চালানোর অনুমতি দেওয়া হবে : আরাফাত
মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানোর বিরুদ্ধে চালানো লড়াইয়ে জেলা প্রশাসকদের কাছে সহায়তা চেয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সংবাদ মাধ্যমে দায়বদ্ধতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কেবল মাত্র নিবন্ধিত ও পেশাদার অনলাইন নিউজ পোর্টালগুলোকে চালানোর অনুমতি দেওয়া হবে।
তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে ডিসিদের সঙ্গে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
মোহাম্মদ আলী আরাফাত বলেন, তিনি গুজব ও অপতথ্য ছড়ানোর বিরুদ্ধে চালানো লড়াইয়ে জেলা প্রশাসকদের সক্রিয় সহায়তা চান।
জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার বিষয় সম্পর্কে তিনি বলেন, “কিছু অনিবন্ধিত অনলাইন পোর্টাল রয়েছে, যারা গুজব ছড়ায়। এই অনলাইন পোর্টালগুলোকে মূলধারায় আনার একটি পরিকল্পনা রয়েছে আমাদের।”
আরাফাত বলেন, জেলা প্রশাসকরাও সংবাদ মাধ্যমে শৃঙ্খলা প্রতিষ্ঠা, সাংবাদিকদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ও গণমাধ্যম কর্মীদের জন্য প্রয়োজনীয় আইন প্রনয়নে সাংবাদিকদের দাবির সঙ্গে একমত পোষন করেছেন।
তিনি বলেন, ডিসিরা গুজব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং গুজবের বিরুদ্ধে তাদেরকে লড়াই চালানোর বিষয়ে কথা বলেছি।
আরাফাত বলেন, “কিন্তু অনলাইনে চালানো গুজবের বিরুদ্ধে শুধুমাত্র তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের লড়াই চালানো সম্ভব নয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও আইসিটি মন্ত্রণালয়সহ সকলকে এক সঙ্গে কাজ করতে হবে।”
তিনি বলেন, ডিসিদের তৃণমূল পর্যায়ের লোকদের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপন করতে হবে। কারণ, যে কোন ধরণের গুজবের সৃষ্ট অনাকাঙ্খিত ঘটনা মোকাবেলায় তাদের (ডিসি) ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আরাফাত ক্যাবল অপারেটরদের প্রচারিত কনটেন্টগুলোর নির্ভূলতা নিশ্চিত করতে সেগুলো পর্যবেক্ষণ করার জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































