ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ || ১২ চৈত্র ১৪৩২
Breaking:
পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন      তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে: মির্জা ফখরুল      স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী     
৩৬৯

রেললাইন উপড়ে ফেলা বিএনপির সন্ত্রাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে:জয়

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৩  

রেললাইন উপড়ে ফেলা বিএনপির সন্ত্রাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে :সজীব ওয়াজেদ জয়

রেললাইন উপড়ে ফেলা বিএনপির সন্ত্রাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে :সজীব ওয়াজেদ জয়


বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, রেললাইন উপড়ে ফেলা, রেলের ফিশপ্লেট খুলে ফেলা এবং ট্রেনের বগিতে আগুনবোমা নিক্ষেপের মাধ্যমে বিএনপির সন্ত্রাসের প্রতীকের হয়ে দাঁড়িয়েছে।

তিনি বুধবার তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেল আইডি’র পোস্টে লেখেন, আরেকটি লক্ষ্য ছিল জনগণকে তাদের ব্যালট ব্যবহার থেকে বিরত রাখা।
বুধবার গাজীপুরে সংঘটিত ভয়াবহ নাশকতার ঘটনার বর্ণনা দিয়ে তিনি লিখেছেন, ‘ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা তাদের জন্য পুরোপুরি অজান্তেই যে বিপদ অপেক্ষা করছে সেই গন্তব্যে যাচ্ছিলেন।
জয় বলেন, বিএনপি কর্মীরা তাদের চলমান অবরোধের সমর্থনে রাতের কোনো এক সময় গাজীপুরে রেল লাইন গ্যাস কাটার দিয়ে কেটে ফেলেছে, যা এটি একটি ভয়ঙ্কর চক্রান্তের নিছক বহিঃপ্রকাশ।।
তিনি জানান, ভোর সাড়ে চারটার দিকে ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়ে এক যাত্রী নিহতসহ বহু যাত্রী আহত হয়- যা অবরোধ অমান্য করায় জনজীবনের জন্য একটি কঠিন মূল্য।






মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত