রাষ্ট্রপতির সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
মুক্তআলো২৪.কম
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে আজ দুপুরে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে আজ দুপুরে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে বিদায়ী নৌবাহিনী প্রধান দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা ও নির্দেশনা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় তিনি নৌবাহিনীর উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচির বাস্তবায়ন ও অগ্রগতিসহ ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
নৌবাহিনী বর্তমানে একটি ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে উল্লেখ করেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সমুদ্র এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নৌ বাহিনীকে আধুনিক ও চৌকস বাহিনীতে পরিণত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
রাষ্ট্রপ্রধান নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য বিদায়ী নৌবাহিনী প্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর মেধা ও প্রজ্ঞা নৌবাহিনীর উন্নয়নে ইতিবাচক অবদান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































