রাজশাহী ও রংপুর বিভাগে ৬৯ প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ
মুক্তআলো২৪.কম
রাজশাহী ও রংপুর বিভাগে ৬৯ প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী ও রংপুর বিভাগের ৬৯ টি আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগর সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
বেশ কয়েকজন বর্তমান সংসদ সদস্য বাদ পরেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী শনিবারের (২৫ নভেম্বর) মধ্যে প্রার্থী তালিকা চুড়ান্ত করা হবে। আমাদের সংসদীয় বোর্ড আজকে দুটি বিভাগ রংপুরে ৩৩ টি ও রাজশাহীতে ৩৬ টি, মোট ৬৯ টি আসনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। আমরা সব আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়ার পর্যন্ত ফল প্রকাশ করব না। আমরা একসঙ্গে আমাদের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল দশটা পর্যন্ত মনোনয়ন বোর্ডের সভা মুলতবি করা হয়েছে।’
সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের বোর্ডে যে সকল প্রার্থীর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, এখানে রাজনীতির বাইরে কেউ আসেনি। রংপুর ও রাজশাহী বিভাগে রাজনীতির বাইরে কেউ বিবেচিত হয়েছে বলে আমার জানা নেই। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই প্রাধান্য দেয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর (শনিবার) প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।
বিদ্রোহী প্রার্থীদের নিয়ে করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগে আমরা দেখি কারা বিদ্রোহী হয়, তারপর সিদ্ধান্ত নেব।
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সারাদেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জোট হবে বিভিন্নভাবে, কার সঙ্গে কার জোট হবে, কোথায় গিয়ে ঠেকবে বলা মুশকিল। জোট হতেও পারে নির্বাচনের আগে, সময় আছে। কাজেই তালিকাও আসতে পারে।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































