ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ করলে ব্যবস্থা নেয়া হবে :
মুক্তআলো২৪.কম
ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ করলে ব্যবস্থা নেয়া হবে : ইসি আনিছুর রহমান
ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ হচ্ছে- এমনটা চোখে পড়লেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।
তিনি বলেন, "ভোট প্রতিহত করার অধিকার কারও নেই, যদি কেউ বাঁধা দেয়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মাঠে পর্যায়ে একই কথা বলেছি। কেউ ভোটে নাও আসতে পারেন, ভোট দিতে নাও পারেন। ভোট প্রতিহত করার অধিকার কারও নেই। কিন্তু অন্যকে প্রতিহত করলে আমরা এবার সংশোধনী এনেছি- সাত বছর পর্যন্ত জেল বা অর্থদন্ডের। পুলিশ, ম্যাজিস্ট্রেট সবাইকে বলেছি যে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। কোনো কার্পণ্য যাতে না হয়। কাজেই কোনো ব্যত্যয় হবে না।"
আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেন, আমাদের কাছে হেভিওয়েট বা লাইট ওয়েট বলে কেউ নেই। যার বিরূদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে সামান্যতম কুণ্ঠিত হবো না।
এছাড়া আচরণবিধি অমান্য করা ও প্রার্থীদের বিভিন্ন জায়গায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিলের মতো সিদ্ধান্ত আসতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
শিগগিরই প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷ সেই সাথে মাদারীপু-৩ আসনের স্বতন্ত্র্য প্রার্থীর সমর্থকের মারা যাওয়ার ঘটনাতেও ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































