বাঙ্গালী জাতীয়তাবাদ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে : ডেপুটি স্পিকার
মুক্তআলো২৪.কম
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু সারাজীবন বাঙ্গালী জাতীয়তাবাদকে সমুন্নত রাখতে সংগ্রাম করছেন এবং জনগণকে উদ্বুদ্ধ করেছেন। তাই বাঙ্গালী জাতীয়তাবাদকে সংস্কৃতিতে ধারণ করে সবার মাঝে তা ছড়িয়ে দিতে হবে।
আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘অপসংস্কৃতি ও ইতিহাস বিকৃতি রোধ, মহান মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের পথচলা’ প্রতিপাদ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের ৭ম জাতীয় কাউন্সিল ত্রিবার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জাতীয় সঙ্গীত গেয়ে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ডেপুটি স্পিকার ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ রশিদুল আলম।
শামসুল হক টুকু আরো বলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। বাঙ্গালী জাতির সংস্কৃতি, ভাষা ও লক্ষ্যের বিস্তুৃতি ঘটানোর জন্যই কিছু সংস্কৃতিমনা ব্যক্তি জন্ম দিয়েছিলেন প্রতিষ্ঠানটির। মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করার ঘৃণ্য প্রচেষ্টাকে নস্যাৎ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা।
ডেপুটি স্পিকার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক বিশ্বে স্বাধীন বাঙ্গালী জাতিসত্তার পরিচয় তুলে ধরেছিলেন। তাঁকে হত্যার মূল উদ্দ্যেশ্যই ছিল বাঙ্গালী জাতীয়তাবাদকে হত্যা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও একই কারণে বার বার হত্যাচেষ্টা করা হয়। বাঙ্গালী জাতীয়তাবাদ, চিন্তা-চেতনা ও ইতিহাসকে আমরা যত সমৃদ্ধ করবো, স্বাধীনতার পরাজিত শক্তিকে প্রতিহত করা তত সহজ হবে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনির সভাপতিত্বে এবং পরিষদের সাধারণ সম্পাদক অভি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, এফবিসিসিআই-এর পরিচালক মোঃ সহিদুল হক মোল্লা প্রমুখ।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































