প্রশাসনের ঊর্ধ্বতন আট কর্মকর্তা প্রত্যাহার ও তিন ওসি বদলি
মুক্তআলো২৪.কম
প্রশাসনের ঊর্ধ্বতন আট কর্মকর্তা প্রত্যাহার ও তিন ওসি বদলির নির্দেশ ইসির
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দুইজন পুলিশ কমিশনার, একজন জেলা প্রশাসক, পাঁচজন পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার ও তিনজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ; পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ; জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়ীয়া; পুলিশ সুপার, হবিগঞ্জ; পুলিশ সুপার, পিরোজপুর; পুলিশ সুপার, নোয়াখালী; পুলিশ সুপার, সাতক্ষীরা; এবং মেহেরপুররে পুলিশ সুপারকে তাদের নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহারের জন্য কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।’
একইসাথে তাদের স্থলে অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জের সিংগাইর ও গাজীপুরের শ্রীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জেলার বাইরে বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দেয়া হয়েছে।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































