ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ || ১৪ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     
৩৬১

পাবনায় বাবা-মায়ের কবর জিয়ারত রাষ্ট্রপতির

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৪  

পাবনায় বাবা-মায়ের কবর জিয়ারত রাষ্ট্রপতির

পাবনায় বাবা-মায়ের কবর জিয়ারত রাষ্ট্রপতির


রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নিজ জেলা পাবনা সফরের দ্বিতীয় দিন আজ সকালে এখানের আরিফপুর কবরস্থানে পরিবারের সদস্যদের নিয়ে তাঁর বাবা-মা ও শ্বশুর-শ্বাশুড়ির কবর জিয়ারত করেন। এসময় রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা, ভাই শামীম আকতার টুনু, আবু সাইদ, পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

চারদিনের সফরে নিজ জেলা পাবনায় এসেছেন রাষ্ট্রপতি গতকাল। রাষ্ট্রপতি হওয়ার পর পাবনায় এটি তাঁর তৃতীয়বারের মতো সফর। সোমবার (১৫ জানুয়ারি) তাঁর আসার কথা ছিল। এদিন বৈরী আবহাওয়ার কারণে সোমবারের সফর বাতিল করা হয়। মঙ্গলবার তিনি রাতে ছোট বেলা থেকে বন্ধুদের সঙ্গে বেড়ে উঠা নিজের প্রিয় শহরে হেঁটে হেঁটে স্মৃতি বিজড়িত আড্ডা’র জায়গাগুলো ঘুরে দেখলেন।
রাষ্ট্রপ্রধান সবার সঙ্গে কুশল বিনিময় করেন। নিজের বন্ধু ও এক সময়ের সহকর্মীদের সঙ্গে আড্ডাও দেন। গতকাল রাতে পাবনা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে আনন্দ আড্ডায় বাংলাদেশের রাষ্ট্রপতি ও পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য মো. সাহাবুদ্দিন বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন।
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. সালাহ উদ্দিন আহমেদ, প্রেস সচিব মো: জয়নাল আবেদীন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি লায়ন বেবী ইসলাম প্রমুখ।







মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত