নির্বাচন পূর্ব ও পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইইউ :
মুক্তআলো২৪.কম
নির্বাচন পূর্ব ও পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইইউ : অশোক দেবনাথ
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, নির্বাচন পূর্ব ও পরবর্তী পরিবেশ, পরিস্থিতিসহ সবকিছু পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইইউ’র একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ৪ সদস্যের বিশেষজ্ঞ দল বসতে চেয়েছিলেন। এজন্য তাদের সঙ্গে এই বৈঠকটি হয়েছে। তারা ২৩ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এই সময়ে তারা দেশব্যাপী ঘুরে সহিংসতাসহ নানা বিষয় পর্যবেক্ষণ করবেন। তারা নির্বাচন পূর্ব ও পরবর্তী সকল বিষয় পর্যবেক্ষণ করবেন।’
অশোক কুমার দেবনাথ জানান, ‘ইইউ দলটি কয়টি দল ভোটে এসেছে ও ভোটের প্রার্থী সংখ্যা কতজন, নমিনেশন পেপার সাবমিশন কতজন করেছে-এসব বিষয়ে পরিসংখ্যান চেয়েছে। নির্বাচনী আচরণবিধি কোথাও লঙ্ঘন হচ্ছে কিনা এগুলো দেখবে। নির্বাচনী আইনগুলো ইংরেজিতে করে দিতে অনুরোধ করেছে, কিছু দেওয়া হয়েছে আরো কিছু ইংরেজিতে করে দেওয়া হবে।’ ইইউ সদস্য সংখ্যা সামনে আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশে করতে হলে আইন অনুযায়ী আওয়ামী লীগকে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে। এ পর্যন্ত কমিশন তাদের কাছ থেকে কোন চিঠি পায়নি বলেও তিনি জানান।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































