ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ || ১২ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     
৫০০

নব-নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান আলম ও গোলাম ফারুক শপথ নিয়েছেন

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩  

নব-নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান আলম ও গোলাম ফারুক শপথ নিয়েছেন

নব-নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান আলম ও গোলাম ফারুক শপথ নিয়েছেন


একাদশ জাতীয় সংসদের ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. শাহজাহান আলম এবং ২৭৬ লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ গোলাম ফারুক শপথ নিয়েছেন। 

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান। 
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী, নূর উদ্দিন চৌধুরী নয়ন, সৈয়দা জাকিয়া নূর লিপি ও উম্মে ফাতেমা নাজমা বেগম উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মো. শাহজাহান আলম ও মোহাম্মদ গোলাম ফারুক রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত