ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ || ১১ চৈত্র ১৪৩২
Breaking:
পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন      তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে: মির্জা ফখরুল      স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার        জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক     
৪৪৫

দেশে পৌঁছেছে মর্ডানার ৩০ লাখ টিকা

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২০ জুলাই ২০২১  


করোনাভাইরাস ঠেকাতে টিকাদান কর্মসূচির জন্য যুক্তরাষ্ট্র থেকে মর্ডানার ৩০ লাখ টিকা দেশে পৌঁছেছে।আজ সোমবার রাতে ভ্যাক্সিন নিয়ে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে উপস্থিত থেকে টিকাগুলো গ্রহণ করেন।

যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এ ৩০ লাখ টিকা উপহার দিচ্ছে।

১৭ জুলাই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বাংলাদেশকে এ ৩০ লাখ টিকা উপহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন। করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলোকে ভ্যাকসিন সরবরাহে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি।

এর আগে গত ২ জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ টিকা উপহার দিয়েছে। সোমবার দ্বিতীয় দফায় ৩০ লাখ টিকা ঢাকায় পৌঁছাবে। এ নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মোট ৫৫ লাখ মডার্নার টিকা উপহার দিচ্ছে।


মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত