ডেপুটি স্পীকারের শারীরিক অবস্থার উন্নতি
মুক্তআলো২৪.কম
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং কোন ধরনের জটিলতা নেই। ঢাকার সমন্বিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন থাকা ডেপুটি স্পীকারের চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে নিয়মিত খোঁজ রাখছেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ও স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ও হুইপ ইকবালুর রহিম এমপি, স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন ও প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা এমপি, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অবঃ) এমপি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সংসদ সদস্যগণ হাসপাতালে সাক্ষাৎ করেন এবং স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। অসুস্থতার সময় আন্তরিকভাবে খোঁজ রাখায় ডেপুটি স্পীকার মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য গত ২৭ জুন শুক্রবার তিনি অসুস্থতাবোধ করলে দ্রুততার সাথে পাবনার বেড়া থেকে ঢাকার সিএমএইচ হাসপাতালে এনে ভর্তি করা হয়।তিনি আজ সংসদ ভবনে তার অফিসে অফিস করেছেন।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































