ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ || ১১ চৈত্র ১৪৩২
Breaking:
পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন      তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে: মির্জা ফখরুল      স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী     
৩০৪

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে স্পিকারের শ্রদ্ধাঞ্জলী

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৪  

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে স্পিকারের শ্রদ্ধাঞ্জলী

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে স্পিকারের শ্রদ্ধাঞ্জলী


জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার পদে পুনঃনির্বাচিত হওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে আজ পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

পরবর্তীতে শামসুল হক টুকু এমপি ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায়, মতিয়া চৌধুরী এমপি সংসদ উপনেতা নির্বাচিত হওয়ায়, নূর-ই-আলম চৌধুরী এমপি জাতীয় সংসদের চীফ হুইপ নির্বাচিত হওয়ায় এবং ইকবালুর রহিম এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি ও মাশরাফী বিন মোর্ত্তজা এমপি জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার নির্বাচনী এলাকা রংপুর-৬ আসনের পীরগঞ্জ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 







মুক্তআলো২৪.কম

 
 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত