ঢাকা, ২৭ মার্চ, ২০২৬ || ১৩ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     
২৯৮

জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি আনিছুর

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩  

জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি আনিছুর রহমান

জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি আনিছুর রহমান


নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সকল রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা চাই সবাই মিলে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক। জাতিরও প্রত্যাশা তাই।’

আজ রোববার দুপুরে কিশোরগঞ্জের সার্কিট হাউসে নির্বাচন কমিশনার আনিছুর রহমান এসব কথা বলেন।এ সময় কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম উপস্থিত ছিলেন। তিনি জেলা নির্বাচন কার্যালয়ে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
নির্বাচন কমিশনার আনিছুর রহমান দুই দিন কিশোরগঞ্জে অবস্থান করার কথা রয়েছে। এ সময় তিনি ভোটার তালিকা চূড়ান্তকরণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেবেন।






মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত