ঢাকা, ২৭ মার্চ, ২০২৬ || ১৩ চৈত্র ১৪৩২
Breaking:
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ      হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘যারা বাংলাদেশ মানে না তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই’        দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬        জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন     
৩০১

জাতীয় সংসদের ২৪তম অধিবেশন আগামীকাল বিকেল ৫টায় শুরু

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩  


একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের  ৪র্থ অধিবেশন আগামীকাল রোববার বিকেল ৫টায় শুরু হবে।
অধিবেশন শুরুর আগে বিকেল ৪ টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। কত কার্যদিবস অধিবেশন চলবে তা চূড়ান্ত হবে এই বৈঠকে। তবে এই অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।


বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বৈঠকে উপস্থিত থাকবেন।
গত ১৬ আগষ্ট  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন  ৩ সেপ্টেম্বর রোজ রোববার বিকাল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের  ৪র্থ অধিবেশন আহ্বান করেছেন। 
তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
জানা গেছে, জাতীয় সংসদের নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হবে। শোক প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শেষে শোক প্রস্তাবটি গৃহীত হবে। চলতি সংসদের সংসদ সদস্য হওয়ায় রেওয়াজ অনুযায়ী সংসদের অধিবেশন দিনের কার্যসূচি স্থগিত রেখে মুলতবী করা হতে পারে।
এছাড়া এই অধিবেশনে ২২টি গুরুত্বপূর্ণ আইন উত্থাপিত হবে। সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ উত্থাপিত হতে পারে  বলে জানান আইন শাখার এক কর্মকর্তা। প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে 'সাইবার নিরাপত্তা আইন, ২০২৩'র চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। 






মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত