ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ || ১০ চৈত্র ১৪৩২
Breaking:
পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন      তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে: মির্জা ফখরুল      স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার        জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক     
৩২৪

গণপরিবহন অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না : মুনিবুর রহমান

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৪  

গণপরিবহন অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না : মুনিবুর রহমান

গণপরিবহন অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না : মুনিবুর রহমান


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো: মুনিবুর রহমান বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণপরিবহনগুলো নির্ধারিত সংখ্যার অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না। 

তিনি বলেন, যাত্রীদের টার্মিনালের ভিতরে উঠা-নামা করতে হবে। কোন অবস্থাতেই টার্মিনাল হতে বের হয়ে রাস্তায় বাসে যাত্রী উঠা-নামা করা যাবে না। 
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার মুনিবুর রহমান বলেন, গণপরিবহনের ছাদে কোন যাত্রী ঝুঁকি নিয়ে গমন করবেন না। দূরপাল্লার পরিবহনগুলো মহানগরীর মধ্যে যাত্রী উঠা-নামা করতে পারবে না। এক্ষেত্রে মহানগরীর ভিতরে গেইটলক পদ্ধতি অবলম্বন করতে হবে।
ঈদ যাত্রায় যাত্রীদের নিজ নিজ মালামাল নিরাপদে রাখার আহবান জানিয়ে তিনি বলেন, যাত্রাকালে অপরিচিত কোন ব্যক্তির দেওয়া কোন খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকবেন। মোটরসাইকেলে যারা দূরে ভ্রমণ করবেন তারা অবশ্যই হেলমেট পরিধান করবেন। 
অতিরিক্ত পুলিশ কমিশনার আরো বলেন, ঈদ যাত্রায় ব্যক্তি মালিকানাধীন যানবাহনের প্রয়োজনীয় কাগজ ও নথিপত্র অবশ্যই সাথে রাখতে হবে। গণপরিবহনের ফিটনেসের বিষয়টি মালিক-শ্রমিক পক্ষ নিশ্চিত করবে। খালি ট্রাক বা পিকআপে যাত্রী নিয়ে দূরপাল্লার যাত্রা করা যাবে না।
নগরবাসী এবং বাস মালিকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, একজন চালকের সচেতনতা ও সতর্কতা পারে যাত্রাপথের নিরাপত্তা নিশ্চিত করতে। এ জন্য যানবাহনের চালক যেন অপ্রাপ্ত বয়স্ক এবং অসুস্থ না থাকে সে বিষয়টি বিশেষভাবে নজর দিতে হবে। কোন অবস্থায় চালকরা ঘুম ঘুম চোখে গাড়ি চালাবেন না।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, রমজানের শেষ দিকে বিভিন্ন মার্কেটে ভিড় পরিলক্ষিত হচ্ছে এবং গাড়ি পার্কিং এর ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। মার্কেটের আশেপাশে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্দেশ্যে আগত যানবাহনের চালকগণকে মার্কেট সংশ্লিষ্ট ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি। 
তিনি বলেন, ঈদ উপলক্ষে শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানার লাখ লাখ শ্রমিকের বাড়ি ফেরার সুযোগ নিয়ে অনেক ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে নামানোর প্রয়াস চালানো হয়। এতে যানজট তৈরি হয়, আবার যাত্রাপথকে ঝুঁকিপূর্ণ করে তোলে। তাই দূরপাল্লার এবং সিটিং সার্ভিস এর বিভিন্ন রুটের গণপরিবহনের মালিকদের এ বিষয়ে সতর্ক থেকে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করতে হবে। এছাড়া যে সব যানবাহনে গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হচ্ছে, সেই গ্যাস সিলিন্ডারটি যেন মেয়াদোত্তীর্ণ বা ঝুঁকিপূর্ণ না থাকে সে বিষয়টি যাত্রার শুরুতে লক্ষ্য রাখতে হবে।
লঞ্চ টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও বিমানবন্দরকেন্দ্রিক যাত্রীদের গমনাগমন সুষ্ঠু করার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ সচেষ্ট রয়েছে বলে জানান তিনি।







মুক্তআলো২৪.কম

 
 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত