আবারও নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
মুক্তআলো২৪.কম
আবারও নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।দেশকে এগিয়ে নিতে হলে নৌকার কোন বিকল্প নেই এ কথা উল্লেখ করে তিনি বলেন, এবারও দেশের মানুষ নৌকায় ভোট দিতে তৈরি হয়েছেন।
মন্ত্রী আজ রোববার দুপুরে জেলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার নব নির্মিত ভবনের উদ্বোধন শেষে এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জেলা পুলিশ প্রশাসন এই সমাবেশের আয়োজন করে।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আকাশচুম্বি। এদেশের মানুষ মনে করে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। আমাদের এগিয়ে যেতে হলে, উন্নত ও আলোকিত বাংলাদেশ পেতে হলে শেখ হাসিনাকে বারবার প্রয়োজন।’
তিনি বলেন, ‘যেখানে আমরা বক্তৃতা করি, সেখানেই শেখ হাসিনার কথা শোনার জন্য মানুষের ঢল নামে। এটাই হলো শেখ হাসিনার জনপ্রিয়তা। তিনি যতগুলো প্রতিশ্রুতী দিয়েছেন, তার সবই পূরণ করেছেন। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়েছেন বলেই তার সুফল আমরা পাচ্ছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচন। আর নির্বাচন আসলেই নড়েচড়ে বসে অনেকেই। কিভাবে দেশে অগ্নি সন্ত্রাস করবে, কিভাবে দেশ অচল করবে, অস্থির করবে তার পায়তারা করে। কিন্তু দেশের মানুষ খুব ভালো করে বুঝে গিয়েছে তারা এসব করে ধ্বংস করার জন্য, উন্নয়নের জন্য তারা নয়।’
মন্ত্রী বলেন, দেশের মানুষ অন্ধকারে ফিরে যেতে চায়না। তারা আলোকিত বাংলাদেশ চায়। আর আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ^াস করে। জনগণের ম্যান্ডেটে বিশ^াস করে। এজন্য জনগণকে নিয়ে আওয়ামী লীগের পথ চলা। আওয়ামী লীগের মূল শক্তিই জনগণ।
জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানের সভাপতিত্বে সূধী সমাবেশে আরও বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, জেলা প্রশাসক আরিফুজ্জামান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন প্রমূখ।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































