আগারগাঁও-মতিঝিল পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল শুরু আজ
মুক্তআলো২৪.কম
আগারগাঁও-মতিঝিল পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল শুরু আজ
আজ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বহুল প্রতীক্ষিত পরীক্ষামূলক চলাচল শুরু হবে ।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গতকাল সন্ধ্যায় বাসসকে বলেন, ‘সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিকেল ৪টায় আগারগাঁও থেকে মেট্রোরেলের মেট্রোরেল পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করবেন।’
সিদ্দিক বলেন, ‘চলতি বছরের অক্টোবর থেকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।’
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এমআরটি লাইন-৬ এর সংশ্লিষ্ট সব কাজ শেষ করতে কর্তৃপক্ষ কাজ করছে।
গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকায় দেশের প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করার সাথে সাথে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করে। এরপর উত্তরা-আগারগাঁও মেট্রোরেলের কার্যক্রম উদ্বোধন করা হয়।
পরে আগারগাঁও-মতিঝিল সেকশন চলতি ডিসেম্বরে চালুর ঘোষণা দেয় মেট্রোরেল কর্তৃপক্ষ।এমআরটি কর্তৃপক্ষ আশা করছে, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ২০২৫ সালের জুন মাসে শুরু হবে।
উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ২১.২৬ কিলোমিটারের পুরো রুটটি ৪০ মিনিটেরও কম সময়ে ভ্রমণ করে মেট্রোরেল প্রতি ঘণ্টায় ৬০,০০০ যাত্রী বহন করবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ২০১৭ সালের ১ আগস্ট মাসে বাস্তবায়ন সংস্থা রেল প্রকল্পের জন্য ভায়াডাক্ট ইনস্টল করা শুরু করে। এমএএন সিদ্দিক বলেন, চলতি বছরের এপ্রিলের মধ্যেই তাদের প্রকল্প এলাকার দখলকৃত রাস্তা পরিষ্কার করার কথা ছিল।
২০.১ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল লাইন উত্তরা ফেজ-৩ এবং পল্লবী, রোকেয়া সরণি, খামারবাড়ি, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্র(টিএসসি), দোয়েল চত্বর এবং জাতীয় প্রেসক্লাব হয়ে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক পর্যন্ত বিস্তৃত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২৪ জুন এমআরটি লাইন-৬ নামে পরিচিত মেট্রোরেল প্রকল্পের নির্মাণ উদ্বোধন করেন।
মুক্তআলো২৪.কম
- দেশে ফিরেছেন জয় স্ত্রী ও মেয়েকে নিয়ে
- রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময়
- আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যা হলো বেদনাদায়ক: ডা. উত্তম কুমার
- আজ চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
- ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট কাকডাকা ভোরে
আজ জাতীয় শোক দিবস. - ঈদের আগেই কর্মহীনদের নগদ আর্থিক সহায়তা দেয়া হবে : প্রধানমন্ত্রী
- আগামীকাল পহেলা বৈশাখ,বাংলা ১৪২৬ সালের প্রথম দিন
- মোদিকে টেলিফোন শেখ হাসিনার
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
- প্রধানমন্ত্রী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন
- সাঈদ সাহেব আপনি এই বেড়া-সাঁথিয়ায় ঝামেলা করতে চান:শামীম ওসমান
- মমতাকে ফোন করে সাইক্লোনে ক্ষয়ক্ষতির খবর নিলেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি
- করোনায় মারা গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির
- ১৭ মার্চ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
















































