কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী
মুক্তআলো২৪.কম
মুক্ত আলো
প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-থানির মধ্যে মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪ এর সাইড লাইনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মিউনিখের হোটেল বেইরিশার হফের সম্মেলনস্থলে আজ বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে।
মুক্তআলো২৪.কম
